Tiranga Yatra: নতুন উদ্দীপনায় বিজেপির তেরঙ্গা যাত্রা, সেনার বীরত্ব থেকে সংসদের বার্তা, দেশজুড়ে দেশপ্রেমের রঙে রাঙানো হবে পথঘাট

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের সেনাবাহিনীর সাফল্যকে কেন্দ্র করে দেশজুড়ে এক অভিনব উদ্যোগ নিতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সাম্প্রতিক অপারেশন ‘সিঁদুর’-এর (Operation Sindoor) সাফল্যকে সামনে রেখে এবং দেশের বীর জওয়ানদের শ্রদ্ধা জানাতে বিজেপি ১০ আগস্ট থেকে শুরু করতে চলেছে দেশব্যাপী ‘তেরঙ্গা যাত্রা’ (Tiranga Yatra)। এই কর্মসূচি চলবে ১৪ আগস্ট পর্যন্ত, যেখানে জাতীয় পতাকা হাতে শহর থেকে গ্রাম প্রতিটি প্রান্তে মানুষের মধ্যে দেশপ্রেম জাগাতে পথে নামবে বিজেপি (BJP) কর্মীরা।

আরও পড়ুন: Malda “বাংলা মানেই বাংলাদেশি?” দিল্লি পুলিশের অপমানের বিরুদ্ধে সরব তৃণমূল, মঞ্চে কান্নায় ভেঙে পড়লেন সাজনু পারভিন

এই যাত্রার মাধ্যমে দেশের জনগণের সামনে তুলে ধরা হবে সেনার বীরত্বগাথা, শহিদদের আত্মত্যাগের কাহিনি এবং সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)”, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) এবং বিদেশমন্ত্রী এস. জয়শংকরের (S Jaishankar) বক্তব্য। সংসদে যে দৃঢ় বার্তা শাসকদল তুলে ধরেছে, সেই সুরই এবার পৌঁছে যাবে সাধারণ মানুষের দরজায়। যাত্রার অংশ হিসেবে প্রতিটি গ্রামে, শহরে এবং সীমান্তবর্তী এলাকাগুলিতে মিছিল (Tiranga Yatra) হবে জাতীয় পতাকা ও সেনার সাফল্য তুলে ধরা প্ল্যাকার্ড হাতে। সেনা চৌকিগুলিতে গিয়েও জওয়ানদের সম্মান জানাবে বিজেপির (BJP) প্রতিনিধি দল।

১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলবে ‘হার ঘর তেরঙ্গা’ (Tiranga Yatra) কর্মসূচি, যেখানে প্রতিটি বাড়ি ও গুরুত্বপূর্ণ স্থানে উত্তোলন করা হবে জাতীয় পতাকা। ১৪ আগস্ট দেশভাগের বেদনা স্মরণে আয়োজিত হবে একটি ‘নীরব শোভাযাত্রা’। এই গোটা কর্মসূচির রাশ রয়েছে বিজেপির সাধারণ সম্পাদক সুনীল বনশলের হাতে, যিনি প্রতিটি রাজ্যে গঠন করছেন আহ্বায়ক এবং তিন সদস্যের একটি কমিটি।

এই যাত্রা শুধু দেশপ্রেম নয়, এক অর্থে রাজনৈতিক বার্তাও। যেখানে বিরোধীদের সমালোচনার বিরুদ্ধে জনগণের সামনে তুলে ধরা হবে সরকারের জবাব এবং অবস্থান। তেরঙ্গা হাতে দেশপ্রেমের আবেগে ভেসে যাবে সারা দেশ, কিন্তু তার ভেতরেই থাকবে একটি সুস্পষ্ট রাজনৈতিক বার্তাও, ভারত প্রথম, সেনা সম্মান অগ্রগণ্য।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT