নিউজ পোল ব্যুরো: ভারতবর্ষের রাজধানীতে যদি কোনও রাজ্যের মানুষের পরিচয় নিয়েই প্রশ্ন ওঠে, তাহলে গণতন্ত্র কোথায়? দিল্লি (Delhi) পুলিশের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ নিয়ে সাংবাদিক সম্মেলনে হাজির হলেন মালদার (Malda) চাঁচল থেকে আসা পরিযায়ী শ্রমিকের পরিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শেয়ার করা সেই বিতর্কিত ভিডিওর সত্যতা নিয়েই যখন বিরোধীরা প্রশ্ন তুলছিল, তখনই ঘটনার কেন্দ্রে থাকা সাজনু পারভিন স্বামী ও পরিবারের সঙ্গে হাজির হয়ে দিলেন চাঞ্চল্যকর বর্ণনা।
আরও পড়ুন: বুধেই মহাকাশে ভারতের ‘NISAR’, বিশ্বকে দেখাবে জলবায়ুর রূপ-রহস্য
সাজনু বলেন, “আমাদের আধার কার্ড থাকা সত্ত্বেও দিল্লি পুলিশ বলে, ‘তোমরা বাংলাদেশি’। কারণ? আমরা বাংলায় (Malda) কথা বলি। প্রশ্ন করি, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) বাংলাদেশি? ওরা বলে, পরে দেখা যাবে!” অভিযোগ আরও গুরুতর। সাজনুর দাবি, তাকে “জয় শ্রী রাম” বলার জন্য চাপ দেওয়া হয়। অস্বীকার করায় ২৫ হাজার টাকা দাবি করে পুলিশ। শুধু তাই নয় শারীরিক হেনস্থা, বাচ্চার ওপর হামলা, মিথ্যে কাগজে সই করানো সবই চলে পুলিশের নামে পরিচয় দেওয়া লোকদের হাতে। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস (TMC) মঞ্চে বসিয়ে দিল সেই পরিবারকে। মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim), মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) ও রাজ্যসভা সাংসদ মৌসম নূর কড়া ভাষায় বিজেপি (BJP) ও কেন্দ্রকে আক্রমণ করে বলেন, “এটি শুধু এক পরিবারের নিপীড়ন নয়, বাংলা ও সংখ্যালঘুদের অপমান।”
বিজেপি (BJP) বিরোধীদের দাবি, এটি একটি সাজানো নাটক। কিন্তু সাজনুর শ্বশুরের পালটা প্রশ্ন, “আমাদের পরিবারে কেউ রাজনীতি করে না, তাহলে নাটক কেন করব?” ফিরহাদ হাকিম বলেন, “বাংলার শ্রমিকদের (Malda) ফেরাতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুত। এ লড়াই সম্মানের, এটা চক্রান্ত নয়, গণতন্ত্র বাঁচানোর সংগ্রাম।” মৌসম নূরের দাবি, “এই পরিবারকে কেউ কিছু শেখায়নি। ওরা নিজেরা যা ভুগেছে, সেটাই বলেছে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
