Dilip Ghosh: শমীকের বিজেপিতে ফের গুরুত্বে দিলীপ ঘোষ! বঙ্গ বিজেপির পুরনো অস্ত্রেই নতুন যুদ্ধ?

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজনীতি কখনও শুধুই পদ বা পদ্মে সীমাবদ্ধ থাকে না, থেকে যায় কিছু নাম, কিছু প্রতীক। তেমনই এক নাম দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বঙ্গ বিজেপির নেতৃত্বে হাওয়া বদলের মধ্যেও যার অস্তিত্ব আজও প্রাসঙ্গিক, প্রভাবশালী ও প্রবল আলোচনার কেন্দ্রবিন্দু। শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) নতুন নেতৃত্বে সংগঠনের রূপ বদলালেও, বার্তা স্পষ্ট, ‘পুরনো সৈনিক’দের ছাড়া নতুন লড়াই নয়। তাই শপথের মঞ্চে অনুপস্থিত হলেও, শমীকের মুখে ফিরে এল সেই চেনা বুলি, ‘ছিলেন, আছেন, থাকবেন’। বিজেপির ভবিষ্যৎ রণনীতি কি তবে পুরনো ঘুঁটি দিয়েই সাজছে?”

আরও পড়ুন: Thackeray Reunion: রাজনীতি ভুলে রাজ-উদ্ধব একসাথে! হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে মারাঠি লড়াই

রাজনৈতিক পটপরিবর্তনের সময় কখনও কখনও পুরনো মুখগুলি নতুন গুরুত্ব পায়। বঙ্গ বিজেপির ক্ষেত্রে ঠিক তেমনটাই দেখা যাচ্ছে। শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) হাতে সংগঠনের দায়িত্ব আসার পর অনেকেই ভেবেছিলেন, হয়তো একটি নতুন দিশা, নতুন মুখের উপরেই ভরসা করবে গেরুয়া শিবির। কিন্তু শনিবারের মন্তব্যে স্পষ্ট হয়ে গেল, শিকড় ছিঁড়ে ফেলে এগোতে চায় না বিজেপি (BJP) বরং পুরনো সৈনিকদের সঙ্গে নিয়েই ভবিষ্যতের লড়াইয়ে নামতে চাইছেন নতুন রাজ্য সভাপতি।

“ছিলেন, আছেন, থাকবেন”, এই তিন শব্দে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ঘিরে বঙ্গ রাজনীতির ধোঁয়াশা এক ঝটকায় দূর করে দিলেন শমীক ভট্টাচার্য। যেখানে অনেকেই প্রশ্ন তুলছিলেন, দিলীপ ঘোষকে (Dilip Ghosh) কি সরিয়ে রাখছে দল? তার অনুপস্থিতি নিয়ে যে কানাঘুষো তৈরি হয়েছিল, সেটিকে কার্যত নস্যাৎ করেই দিলেন শমীক। পরিষ্কার জানিয়ে দিলেন, “দিলীপ ঘোষ কোনও সেলেবেল কমোডিটি নন। উনি দলেই আছেন, থাকবেন এবং তাকে ঠিক জায়গাতেই ব্যবহার করা হবে।”

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, শমীকের এই বক্তব্য শুধু সৌজন্যমূলক নয় এটি একটি কৌশলগত বার্তা। রাজ্য বিজেপির ভিত যারা গড়ে দিয়েছিলেন, সেই আদির নেতৃত্বকে অবজ্ঞা করে নতুন রাস্তা খুঁজতে চাইছে না বর্তমান নেতৃত্ব। ফলে দিলীপ ঘোষ, যিনি কখনও বিতর্কিত তো কখনও জনপ্রিয়। তাকে বাদ দিয়ে বিজেপির রণনীতি আঁকা সম্ভব নয়, এমন বার্তাই দেওয়া হল। শুধু বক্তব্য নয়, কাজেও এসেছে পরিবর্তন। ৬, মুরলীধর সেন লেনের কার্যালয়ে নেতাদের ছবি তুলে শুধু পদ্ম চিহ্ন রাখার সিদ্ধান্ত প্রমাণ করে ব্যক্তি নয়, দলই মুখ্য। কিন্তু সেই দলের অভ্যন্তরীণ কাঠামোয় দিলীপ ঘোষের মতো নেতারা যে এখনও প্রাসঙ্গিক, তা যেন আরও একবার স্মরণ করিয়ে দিলেন শমীক।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT