New Town : অমানবিক ঘটনা, কলকাতারই এক পার্কে প্রবেশ নিষিদ্ধ শিশু-কিশোরদের

Uncategorized

নিউজ পোল ব্যুরো: পার্ক মানেই মনোরম পরিবেশ যেখানে আট থেকে আশি সকলেই অবাধ বিচরণ করতে পারে। কিন্তু এমন কি কোথাও শুনেছেন শিশু-কিশোরদের পার্কে প্রবেশ নিষিদ্ধ । অবাক হচ্ছেন শুনে যে কোথায় এমন পার্ক রয়েছে যেখানে এহেন আচরণ করা হয়। পার্কে শিশু ও কিশোরদের প্রবেশ করতে না দেওয়ার এমনই অভিযোগ উঠলো হিডকো পরিচালিত নিউটাউন (New Town) অ্যাকশন এরিয়া ১ এর বি অঞ্চলে থাকা স্বপ্নভোর পার্কে।

অভিযোগ বেশ কয়েক বছর ধরে, এই স্বপ্নভোর পার্কে প্রবেশ করতে পারে না শিশু ও কিশোররা। শিশু ও কিশোরদের পার্কে আসতে হলে, প্রবীণ নাগরিকদের সঙ্গেই প্রবেশ অধিকার পাবে তারা। না হলে একেবারেই নো এন্ট্রি। এই মর্মে পার্কের তরফ থেকে গেটের বাইরে বিজ্ঞপ্তিও জ বোর্ড লাগানো রয়েছে।। সেখানে উল্লেখ রয়েছে এই পার্ক শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্য। বেশ কিছু বছর ধরেই এই অঞ্চলের আবাসিক পরিবারের শিশু ও কিশোররা তাদের অভিভাবকদের সঙ্গে, আবার কখনও এককভাবে সকাল-বিকাল ওই পার্ক ব্যবহার করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। কিন্তু কেন এই বিজ্ঞপ্তি এই নিয়েই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। সিপিআই (এম) ৩নং শাখার, দাবি এমন নিয়ম হবে কেন। আর তারই পরিপ্রেক্ষিতে স্বপ্নভোর পার্ক এর হিডকো কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা করা হয়েছে। ঘটনা নিয়ে সিপিআইএম হুঁশিয়ারি দিয়েছে কতৃপক্ষের তরফ থেকে তাদের দাবি না মানলে আদালতের দ্বারস্থ হবেন তারা।

আরও পড়ুন: হবে বহু তরুণ-তরুণীর স্বপ্নপূরণ, কলকাতায় যাত্রা শুরু Fashion TV-এর

আরও অভিযোগ বেশ কয়েক বছর ধরেই নিউ টাউনে (New Town) এই অনিয়ম চলে আসছে। আর এবার তারই প্রতিবাদে আসরে নামল সিপিআইএম। সম্প্রতি কর্তৃপক্ষের থেকে ঘোষণা করা হয় যে স্বপ্নভোরের সদস্য ছাড়া অন্য কেউ, এমনকি অঞ্চলের শিশু-কিশোররাও ওই পার্কে টিকিট এর বিনিময়েও ব্যবহার করতে পারবে না। অনেকেই বলছেন এ’যেন সেই স্বার্থপর দৈত্যের গল্পের বাস্তব নিদর্শন! অথচ এই পার্ক তৈরী থেকে রক্ষণাবেক্ষণ সবই হচ্ছে আবাসিকদের দেওয়া ট্যাক্স-এর টাকায়। অবসিকরা দ্রুত এই সিদ্ধান্ত বদলের দাবিও তুলেছেন।