নিউজ পোল ব্যুরো: লক্ষ বাঙালি নিয়ে এবার কমিশন ঘেরাও করার হুশিয়ারি দিলেণ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । রাজ্যে SIR তরজায় নয়া আন্দোলনের ইঙ্গিত সাংসদের। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিকে অপমানের তিব্র বিরোধিতা করে এই লড়াই, স্পষ্টত জবাব তার।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR নিয়ে রাজ্য রাজনীতি তুঙ্গে। ভুয়ো ভোটার শনাক্ত করে মুলত স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশের ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের (National Election Commission) এই পদক্ষেপে স্পষ্টত কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) । “বাংলায় SIR হবে না”। পরিবর্তে সমস্ত বাঙালীদের নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের অফিস ঘেরাও এর হুশিয়ারি তৃনমুল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার কলকাতা (Kolkata) বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ইন্ডিয়া জোটের সাথে একমত হয়ে এদিন SIR নিয়ে সরব হয়েছেন। কেন্দ্রীয় সরকারের নিশ্চয়ই লোকানোর কিছু আছে। তাই তারা ভয় আছে । বিজেপি (BJP) বাদে দেশের প্রায় অধিকাংশ রাজনৈতিক দলই SIR এর জেরে ভোটার তালিকা থেকে নাম বাদ হয়ে যাওয়া প্রক্রিয়ার বিপক্ষে মত প্রকাশ করেছে। বিহারে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা শুরু হয়ে গিয়েছে। বাংলায় সমীক্ষা চালু হওয়ার আগেই মুখ্য নির্বাচন আধিকারিককে চিঠি পাঠায় রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary of the State) । তাতে উল্লেখ করা হয় যে, বাংলায় SIR চালু করতে হলে কমপক্ষে দু’বছর সময়ের প্রয়োজন।
আরও পড়ুনঃ China: প্রধানমন্ত্রী মোদীর চিন সফরকে স্বাগত জানাল বেজিং, তাহলে কি এবার ঘুরবে ভারত-চিন সম্পর্কের মোড়
ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাংলায় SIR চালু করার তরজার প্রসঙ্গ তুলে অভিষেক ব্যানার্জী (Abhishek Banerjee) বলেন, দু’বছরের এক্সসারসাইজ এক মাসে করবেন কি ভাবে। এই ভোটার তালিকার ভিত্তিতেই গত লোকসভা নির্বাচনে সরকার নির্বাচন হয়েছে। তাহলে সেই সরকার অবৈধ। প্রধানমন্ত্রী অবৈধ। পুরো দেশটাই তো তাহলে অবৈধরা চালাচ্ছে; অভিযোগ অভিষেকের। ভোটার তালিকা (Election List) থেকে বাঙালীদের নাম বাদ হলে আগামীতে লক্ষ বাঙালীদের নিয়ে একজোটে আন্দোলন মুখী হবেন অভিষেক। এদিন জলশক্তিমন্ত্রীর সাথেও আগামীতে বৈঠকের আর্জি তার।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
