China: প্রধানমন্ত্রী মোদীর চিন সফরকে স্বাগত জানাল বেজিং, তাহলে কি এবার ঘুরবে ভারত-চিন সম্পর্কের মোড়

breakingnews দেশ

নিউজ পোল বাংলা: চলতি মাসের শেষেই চিন (China) সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গালওয়ানে সংঘর্ষের পর এটাই হতে চলেছে মোদীর প্রথম চিন সফর। অন্যদিকে আমেরিকার সঙ্গে উত্তাপের আবহে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চলতি মাসের শেষের দিকে সাংহাই কোঅপরেশন অর্গানাইজেশন (SEO) এর সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(Narendra Modi) আসন্ন তিয়ানজিন সফরকে স্বাগত জানিয়েছে চিন।

২০১৯ সালের পর এটি হবে প্রধানমন্ত্রী মোদীর প্রথম চিন সফর। মোদীর সফর চিয়ে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা এই শীর্ষ সম্মেলনে ২০টিরও বেশি দেশের নেতারা অংশগ্রহণ করবেন, যার মধ্যে রয়েছে সমস্ত এসসিও সদস্য রাষ্ট্র এবং ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রধান। এই সম্মেলন এসসিও প্রতিষ্ঠার পর থেকে বৃহত্তম সম্মেলন বলেও উল্লেখ করেন গুও জিয়াকুন। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি এই শীর্ষ সম্মেলন সংহতি, বন্ধুত্ব এবং ফলপ্রসূ ফলাফলের সমাবেশ হবে।”

আরও পড়ুন: গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম, চলতি মাসেই চিন সফরে যাচ্ছেন PM Modi

প্রথমে জাপান যাবেন মোদী। জাপান থেকে প্রধানমন্ত্রী মোদী তিয়ানজিনে পৌঁছাবেন বলে মনে করা হচ্ছে। ৩০ আগস্ট প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বার্ষিক ভারত-জাপান শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। মোদীর আসন্ন তিয়ানজিন সফরের পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাম্প্রতিক মাসগুলিতে চিনে (China) এসসিও-সম্পর্কিত একাধিক বৈঠক করবেন। এই সফরটি এমন এক সময়ে হতে চলেছে যখন আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিকস দেশগুলির সমালোচনা করেছেন। রাশিয়া থেকে তেল কেনার জন্য নিশানা করেছেন ভারতকেও। বর্তমানে এসসিওতে নয়টি সদস্য রাষ্ট্র রয়েছে। তারা হল চিন ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, পাকিস্তান, তাজিকিস্তান, ইরান এবং উজবেকিস্তান।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT