নিউজ পোল ব্যুরো: ৯ই আগস্ট অভয়ার বিচারের দাবিতে নবান্ন অভিযানের (Nabanna Campaign) ডাক নির্যাতিতার পরিবারের (RG Kar Case)। তাতে প্রথম থেকেই কলকাতা পুলিশের বিরুদ্ধে বাড়তি সক্রিয়তার অভিযোগ তুলেছে নির্যাতিতার বাবা মা। এবার তাতে সায় দিল কলকাতা হাইকোর্টও (Kolkata High Court) । অভিযানে থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রস্তুতি তুঙ্গে।
আরও পড়ুন: Fuel Price: রাশিয়ার কাছ থেকে ভারত যদি তেল কেনা বন্ধ করে তাহলে ঠিক কতটা দাম বাড়বে জেনে নিন
গত বছর ৯ই আগস্ট কর্মরত অবস্থায় আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে (RG Kar Medical Hospital) তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন (RG Kar Case) করার অভিযোগ ওঠে। যেই ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছিল গোটা রাজ্য তথা দেশ। তাই এবার নির্যাতিতার বাবা মায়ের ডাকা নবান্ন অভিযানে (Nabanna Campaign) জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কায় জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে (Kolkata HighCourt) । মামলা করেন হাওড়ার এক বাসিন্দা। আগেই এনিয়ে হাই কোর্টে মামলা দায়ের করেন ব্যবসায়ীরাও। সেই মামলা অবশ্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে বিচারাধীন। বৃহস্পতিবার সেই মামলার শুনানির পর বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদ ও ধর্না কর্মসূচি সাংবিধানিক অধিকার। তবে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে হবে। সরকারি সম্পত্তি নষ্ট করে কিংবা প্রশাসনের কাজে বাঁধা সৃষ্টি করা যাবে না। পুলিশি আধিকারিকদের কোনো ক্ষয়ক্ষতিও করা যাবে না। তাই আদালতের নির্দেশে অভিযানে সামিল হওয়ার অনুমতি মিললেও আগে ভাগে কলকাতা পুলিশের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাতে সহমত পোষণ করেছে আদালত। বলা হয়েছে, প্রয়োজনে পুলিশ নবান্ন অভিযান (Nabanna Campaign) আটকাতে পারবে।
হাওড়ার সাঁতরাগাছি, ফোরশোর রোডের বাঁশতলা মোড়, জিটি রোড লাগোয়া হাওড়া ময়দান এইসব গুরুত্বপূর্ণ মোড়ে লোহার বিম ঢালাই করে ব্যারিকেড বসানো হয়েছে। ব্যারিকেডগুলিকে নাট-বল্টুর সাহায্যে শক্ত করে আটকে দেওয়া হচ্ছে যাতে কোনওভাবেই তা ভেঙে পেরনো সম্ভব না হয়। এছাড়াও মল্লিক ফটক, কাজীপাড়া, ব্যতাই তলা সহ আরও বেশ কিছু জায়গায় বাঁশ ও লোহার তৈরি অতিরিক্ত ব্যারিকেড বসানো হয়েছে। প্রশাসনের দাবি, বিশৃঙ্খলা ঠেকাতেই এই ব্যবস্থা।
প্রসঙ্গত উল্লেখ্য, আগামীকাল অর্থাৎ ৯ই আগস্ট আরজিকর কান্ডের (RG Kar Case) এক বছর পূর্ণ। এখনো বিচারহীন গোটা পরিবার। তাই অভয়ার বিচার চাই শ্লোগানকে সামনে রেখে নবান্নে যাওয়ার ডাক দিয়েছেন নির্যাতিতার পরিবার। তার আগে আজ রাত থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত জুড়ে শুরু হবে রাত দখলের কর্মসূচী। তাতে নেতৃত্ব দেবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (WBJDF) । তার আগে পুলিশি সক্রিয়তা নিয়ে আদালতের এই রায় বেশ উদ্বেগ সৃষ্টি করেছে নির্যাতিতার বাবা মায়ের মনে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
