নিউজ পোল ব্যুরো: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জনপ্রিয় মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’ (Maan ki Baat) শুধুই একটি বার্তামূলক অনুষ্ঠান নয়, এ যেন দেশের অন্তরের সঙ্গে রাষ্ট্রনায়কের সরাসরি সংলাপ। আর এই কথোপকথনের প্ল্যাটফর্মটি যে শুধুই জনসংযোগ নয়, তা এবার পরিসংখ্যানেই প্রমাণ করল মোদী সরকার (Modi Government)। সম্প্রতি রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল. মুরুগান জানিয়েছেন, ‘মন কি বাত’ (Maan ki Baat) অনুষ্ঠান থেকে আয় হয়েছে প্রায় ৩৪.১৩ কোটি টাকা! অবাক করার মতো তথ্য হলো, এই আয় হয়েছে একেবারেই কোনও অতিরিক্ত খরচ ছাড়াই।
আরও পড়ুন: Income Tax Bill 2025: আচমকা প্রত্যাহার ইনকাম ট্যাক্স বিল ২০২৫, কী ঘটছে পর্দার আড়ালে?
২০১৪ সালের ৩ অক্টোবর শুরু হয়েছিল এই অনুষ্ঠান। তারপর থেকে প্রতি মাসের শেষ রবিবার এটি সম্প্রচারিত হচ্ছে আকাশবাণী, দূরদর্শন, ডিডি ফ্রি ডিশ, পিএমও ইন্ডিয়ার ইউটিউব চ্যানেল, নিউজ অন এয়ার অ্যাপ এবং প্রসার ভারতীর ওয়েভস ওটিটি প্ল্যাটফর্মে। এর মাধ্যমে দেশের শহর থেকে গ্রাম, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে যাচ্ছে প্রধানমন্ত্রীর (PM Modi) বার্তা। এই আয় এসেছে মূলত বিজ্ঞাপন এবং প্রচারের মাধ্যমে। এমনকি ডিডি ফ্রি ডিশের আওতায় ৪৮টি আকাশবাণী চ্যানেল এবং ৯২টি টিভি চ্যানেলে অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। ফলে দেশের এক বিরাট অংশের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে নিয়মিত।
এই অনুষ্ঠান শুধুই একমুখী বক্তব্য নয়, বরং সময়বিশেষে তা হয়ে উঠেছে এক সামাজিক আন্দোলনের অংশ। যেমন গত মাসের পর্বে মোদী স্মরণ করেন বাংলার বিপ্লবী ক্ষুদিরাম বসুকে, তুলে ধরেন আগস্ট মাসের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের গৌরবগাথা। প্রধানমন্ত্রীর কণ্ঠে যখন উঠে আসে দেশের ইতিহাস, সংস্কৃতি ও সমসাময়িক চেতনা তখন তা হয়ে ওঠে শুধু কথা নয়, কোটি টাকার “মন ছোঁয়া উদ্যোগ”। ‘মন কি বাত’ (Maan ki Baat) এখন শুধু অনুষ্ঠান নয়, এ এক জাতীয় মঞ্চ, যেখানে জনগণের কথা, মন ও মনন সব মিশে যায় রাষ্ট্রের হৃদস্পন্দনে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
