Subhashree Ganguly: ‘রোজ আমার থেকে হিসাব নেয়’ ‘গৃহপ্রবেশ’-এর সেটে প্রযোজক শুভশ্রীকে নিয়ে মজায় পরিচালক রাজ!

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: টালিগঞ্জের জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ (Grihapravesh)-এর সেটে এ দিন যেন বসন্তের আমেজ। নিউ ইয়র্ক (New York) থেকে দেশে ফেরা পর্বের শুটিং চললেও, পরিবেশ ছিল একেবারে দুর্গাপুজোর মতো উৎসবমুখর। ফুলে ফুলে সাজানো ফ্লোর, ঝলমলে আলোয় মোড়া চারদিক, আর তার মধ্যেই উপস্থিত টলিপাড়ার একঝাঁক পরিচিত মুখ সব মিলিয়ে চূড়ান্ত ব্যস্ততা এবং আনন্দের আবহ।

আরও পড়ুন:Job opportunity in SBI: সরকারি চাকরির সুযোগ! স্টেট ব্যাঙ্কে ক্লার্ক নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

প্রধান চরিত্রে থাকা ঊষসী রায় এবং সুস্মিত মুখোপাধ্যায়ের জন্য দিনটি ছিল বিশেষ। কারণ, এ দিনের শুটিংয়ে শুধু ধারাবাহিকের পরিবার নয়, উপস্থিত ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), অদিতি মুন্সী (Aditi Munsi)-সহ একাধিক তারকা অতিথি।

ঊষসী বলেন, “সেটে এসে মনে হচ্ছে, দুর্গাপুজো যেন অনেক আগেই এসে গিয়েছে। রোজই তো কাজ করি, কিন্তু আজকের মতো দিন মানেই আলাদা অনুভূতি।” নায়ক সুস্মিত যদিও খানিক ক্লান্ত ছিলেন সিল্কের ধুতি-পাঞ্জাবি পরে, কিন্তু তাতেও তার মুখে ছিল প্রশান্তির হাসি, “মজা লাগছে খুব। গল্পে আমরা বিদেশ থেকে ফিরেছি কিন্তু আমার তো সত্যিই পুজোর পর্ব মনে হচ্ছে।”

এই ধারাবাহিকের প্রযোজক শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) এবং রাজ চক্রবর্তী (Raj Chakraborty) দু’জনেই ছিলেন উপস্থিত। শুটিংয়ের ফাঁকে রাজ মজার ছলে বলেন, “প্রযোজক হিসেবে শুভশ্রীই এগিয়ে। ও রোজ আমার থেকে হিসাব নেয়, কত খরচ হল!” উপস্থিত সকলেই বুঝতে পারেন, এই ‘অভিযোগ’-এর পেছনে লুকিয়ে রয়েছে ভালোবাসা ও বন্ধুত্বের রসায়ন।

নিজেকে কড়া প্রযোজক বলতেও পিছপা হননি শুভশ্রী। হাসতে হাসতেই বলেন, “সবটা তো জানতেই হয়! তবে আমি এমন একজন প্রযোজক, যে চায় টিমের সবাই যেন ভালো থাকে। কারও যেন কোনও অসুবিধা না হয় সেটাই আমার প্রথম লক্ষ্য।” তাঁর শাড়ি-পরা লুক, মাথায় ফুল, সঙ্গে সেই পরিচিত হাসি শুভশ্রী যেন নিজের মতো করেই প্রযোজক হিসেবে নতুন একটি ছক ভাঙছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT