Job opportunity in SBI: সরকারি চাকরির সুযোগ! স্টেট ব্যাঙ্কে ক্লার্ক নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Job opportunity in SBI) জুনিয়র অ্যাসোসিয়েট বা ক্লার্ক পদের জন্য বড়সড় নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। ৬ অগাস্ট ২০২৫ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশজুড়ে গ্রাহক সহায়তা ও সেলস বিভাগে মোট ৬,৫৮৯টি শূন্যপদে নিয়োগ হবে। এর মধ্যে ৫,১৮০টি রেগুলার এবং ১,৪০৯টি ব্যাকলগ পদ।

আরও পড়ুন:Katrina Kaif: উঁকি মারছে স্ফীতোদর, মা হতে চলেছেন ক্যাটরিনা? নভেম্বরেই আসছেন ভিকি-ক্যাটের প্রথম সন্তান!

রেগুলার শূন্যপদ হল সেইসব পদ, যেগুলি অবসর বা ট্রান্সফারের (Job opportunity in SBI) কারণে খালি হয়। অন্যদিকে, ব্যাকলগ শূন্যপদ তৈরি হয় যখন আগের বছরগুলির নিয়োগে যোগ্য প্রার্থী না পাওয়ায় কিছু পদ ফাঁকা থেকে যায়। এই বছরেও সেই ব্যাকলগ পূরণের জন্য নিয়োগ করা হবে। আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। অর্থাৎ জন্মতারিখ ২ এপ্রিল ১৯৯৭ থেকে ১ এপ্রিল ২০০৫-এর মধ্যে হলে তবেই আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণির জন্য বয়সে ছাড় থাকছে সরকারি নিয়ম অনুযায়ী।

স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। যাঁরা এখনও স্নাতকের শেষ সেমিস্টারে রয়েছেন, তাঁরাও আবেদন (Job opportunity in SBI) করতে পারবেন, তবে ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে উত্তীর্ণ হওয়ার প্রমাণ দিতে হবে। প্রাথমিক পরীক্ষা (Prelims) ১০০ নম্বরের এই অনলাইন পরীক্ষায় থাকবে ১ ঘণ্টায় ৩টি বিভাগে বস্তুনিষ্ঠ প্রশ্ন। ১৯০টি প্রশ্নের মাধ্যমে ২০০ নম্বরের পরীক্ষা। সময়: ২ ঘণ্টা ৪০ মিনিট। যারা স্থানীয় ভাষায় দক্ষ, তাঁদের এই পরীক্ষা দিতে হবে না। এটি ২০ নম্বরের হবে।

জেনারেল, ওবিসি ও EWS প্রার্থীদের জন্য আবেদন ফি ৭৫০ টাকা। তবে SC, ST ও PwD প্রার্থীদের জন্য কোনও ফি প্রযোজ্য নয়। আগ্রহী প্রার্থীরা এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ২৬ অগাস্ট ২০২৫-এর মধ্যে আবেদন করতে পারবেন। সরকারি চাকরির সুযোগ খুঁজছেন যাঁরা, তাঁদের জন্য এসবিআই-র এই নিয়োগ বড়সড় সম্ভাবনা এনে দিয়েছে। এখনই প্রস্তুতি শুরু করুন এবং সময়মতো আবেদন করুন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT