নিউজ পোল ব্যুরো: চার বছরের বিবাহিত জীবনে নতুন অধ্যায় কি শুরু হতে চলেছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফের (Katrina Kaif)? বলিপাড়ায় এখন গুঞ্জন অন্তঃসত্ত্বা ক্যাটরিনা! আগামী নভেম্বরেই নাকি ভূমিষ্ঠ হবে এই তারকা দম্পতির প্রথম সন্তান।
আরও পড়ুন:RG Kar Case: ভালোবাসার পরিণাম! বছর ঘুরলেও সংসার বাঁধা হলো না অভয়ার প্রেমিকের
২০২১ সালের ডিসেম্বরে রাজকীয় আয়োজনে রাজস্থানে বিয়ে করেছিলেন ভিকি-ক্যাট। বিয়ের অনুষ্ঠান ঘিরে যেমন ছিল কড়া নিরাপত্তা, এবার সন্তান সম্ভাবনার ক্ষেত্রেও কি একইভাবে ব্যক্তিগত পরিসর রক্ষায় সচেষ্ট দম্পতি? গত দুই বছর ধরে রূপোলি পর্দা থেকে বেশ খানিকটা দূরেই রয়েছেন ক্যাটরিনা (Katrina Kaif)। মাঝে কিছু ব্র্যান্ডের অনুষ্ঠানে দেখা গেলেও, মূলত নিজের মতো করে সময় কাটাতেই বেশি ব্যস্ত ছিলেন অভিনেত্রী।
বারবার তাঁর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছে, তবে সম্প্রতি সেই জল্পনা যেন বেশ জোরদার। সম্প্রতি মুম্বইয়ের একটি ফেরিঘাটে স্বামী ভিকির (Vicky Kaushal) সঙ্গে ক্যাটরিনাকে দেখা যায়। অভিনেত্রীর পরনে ছিল সাদা ঢিলেঢালা কো-অর্ড সেট। হাঁটাচলা ছিল মন্থর, গা-ঢাকা পোশাকের নীচে উঁকি মারছিল সম্ভাব্য ‘বেবি বাম্প’ (Baby Bump)। সেখান থেকেই নতুন করে ছড়িয়ে পড়ে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল একটি পোস্টে লেখা, “We are becoming three. Baby arriving in November.” পোস্টে ভিকি ও ক্যাটরিনার ছবি থাকলেও, দু’জনের কেউই বিষয়টি নাকচ করেননি বা আনুষ্ঠানিকভাবে স্বীকারও করেননি। যা পরিস্থিতি, তাতে মনে হচ্ছে ভক্তদের চমকে দিতে প্রস্তুত এই লাভবার্ডস (Love Birds) জুটি। তবে সত্যিই যদি খবরটি ঠিক হয়, তাহলে বি-টাউনের জন্য এটি নিঃসন্দেহে সবচেয়ে খুশির খবরগুলির একটি!
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
