নিউজ পোল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) দুর্গম পাহাড়ি এলাকায় ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিল সেনাবাহিনী। উধমপুর জেলার বসন্তগড়ের কাছে হঠাৎই এক সেনাবাহিনীর বাস খাদে পড়ে যায়। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে গেলে শুরু হয় চরম আতঙ্কের পরিস্থিতি। বাসে থাকা জওয়ানরা তখন কার্যত মৃত্যুর সঙ্গে লড়ছেন। তবে ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) তৎপরতায় Mi-17 সেই আতঙ্ক মুহূর্তে পরিণত হয় আশায়।
আরও পড়ুন: RG Kar Nabanna Abhijan: নবান্ন অভিযান নিয়ে হাইকোর্টের সবুজ সঙ্কেত, তবে আছে শর্তাবলী
ঘটনাটি ঘটে শুক্রবার সকাল প্রায় ১১টা নাগাদ। খবর পাওয়া মাত্রই দ্রুত রেসকিউ অপারেশনে নামে ভারতীয় বায়ুসেনা। মাত্র ৩৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় বহুমুখী ক্ষমতাসম্পন্ন Mi-17 হেলিকপ্টার। এরপর একের পর এক শাটলে আহত ১৮ জন জওয়ানকে উদ্ধার করে সরাসরি নিয়ে যাওয়া হয় উধমপুর সেনা হাসপাতালে। এই দ্রুত পদক্ষেপ বহু প্রাণ বাঁচাতে সাহায্য করে।
Mi-17 হেলিকপ্টারটি একাধারে ভারবহনের পাশাপাশি সংকটকালে রক্ষাকর্তার ভূমিকাও পালন করে এসেছে। সোভিয়েত-নকশাকৃত এই হেলিকপ্টারটি ১৯৭৫ সালে প্রথম কার্যকর হয় এবং বর্তমানে রাশিয়ার কাজান ও উলান-উডে কারখানায় এর উৎপাদন চলছে। ভারতীয় বায়ুসেনার হাতে থাকা এই হেলিকপ্টারটি মাঝারি ওজন বহনে সক্ষম, এবং জটিল ভূপ্রকৃতির জায়গায় দ্রুত অভিযানে পারদর্শী। এই ঘটনার পর শুধু সেনাবাহিনীর তৎপরতাই নয়, ভারতীয় বায়ুসেনার অদম্য সংকল্প ও প্রযুক্তির নিখুঁত ব্যবহার আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, জীবনের সুরক্ষা দিতে তারা সবসময় প্রস্তুত। যুদ্ধক্ষেত্র হোক বা বিপদে পতিত সাথীকে উদ্ধার, এটি যেন আকাশপথের নির্ভরতার নাম।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
