নিউজ পোল ব্যুরো: চলতি বাজেট অধিবেশনে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘোরানো নাটকীয় ঘটনা ঘটেছে! লোকসভায় পেশ হওয়া ইনকাম ট্যাক্স বিল ২০২৫ (Income Tax Bill 2025) আচমকাই প্রত্যাহার করে নিল কেন্দ্র সরকার। কিন্তু কেন এই সিদ্ধান্ত? আর কী অপেক্ষা করছে আগামী দিনে করদাতাদের জন্য? ২০২৫ সালের এই নতুন ইনকাম ট্যাক্স বিলটি (Income Tax Bill 2025) প্রথমে লোকসভায় পেশ করা হয় ১৩ ফেব্রুয়ারি। লক্ষ্য ছিল পুরনো ১৯৬১ সালের ইনকাম ট্যাক্স আইনকে সরিয়ে এক আধুনিক ও যুগোপযোগী কাঠামো তৈরি করা। কিন্তু হঠাৎ করেই ৯ আগস্ট এই বিল সরিয়ে নেওয়া হয়। তবে এটি কোনও স্থায়ী প্রত্যাহার নয়, একটি কৌশলগত বিরতি।
আসছে ইনকাম ট্যাক্স বিলের (Income Tax Bill 2925) আপডেটেড ভার্সন
সূত্রের খবর, আগামী ১১ আগস্ট এক আপডেটেড ভার্সন পেশ করা হবে লোকসভায়। এই সংস্করণে থাকবে সিলেক্ট কমিটির গুরুত্বপূর্ণ সুপারিশগুলির প্রতিফলন। বৈজন্ত পাণ্ডার নেতৃত্বাধীন এই কমিটি ২১ জুলাই সংসদে জমা দিয়েছিল একটি ৪৫০০ পাতার বিস্তারিত রিপোর্ট, যেখানে ২৮৫টি সংশোধনী প্রস্তাব রাখা হয়, যা মূলত সাধারণ করদাতাদের উপকারে আসবে বলেই দাবি।
গৃহ সম্পত্তির আয়ে কর ছাড়ে পরিবর্তন
- কমিটির সুপারিশে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল গৃহ সম্পত্তি থেকে আয়ের উপর কর ছাড়।
- প্রস্তাব দেওয়া হয়েছে, পুরকর বাদ দিয়ে ০% স্ট্যান্ডার্ড ডিডাকশন যে প্রযোজ্য, তা স্পষ্টভাবে আইনে উল্লেখ করা হোক, যেন বিভ্রান্তি না থাকে।
- পাশাপাশি, শুধুমাত্র স্ব-অধিকৃত সম্পত্তি নয়, যেসব সম্পত্তি ভাড়ার উদ্দেশ্যে ব্যবহার হয়, সেগুলির ক্ষেত্রেও গৃহঋণের সুদের উপর কর ছাড় প্রযোজ্য করার প্রস্তাব এসেছে।
রিফান্ড (Refund) পেতে আর দেরি নয়!
TDS ও TCS-এর রিফান্ড পেতে যে দীর্ঘ অপেক্ষা করতে হয় করদাতাদের, তা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার সুপারিশও এসেছে এই রিপোর্টে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে, সরকার এই বিল নিয়ে আরও পরিশীলিত ও জনবান্ধব রূপ আনতে চাইছে। আগামী সপ্তাহেই প্রকাশ পাবে সেই নতুন রূপ, ততদিন চোখ রাখুন সংসদের পট পরিবর্তনের দিকে!
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
