Supreme Court: ‘হাই কোর্ট কি প্রশাসনের জায়গায় বসেছে?’, ওবিসি মামলা ঘিরে সুপ্রিম কোর্টে প্রশ্ন, রাজ্যের পক্ষে বড় স্বস্তি

breakingnews দেশ রাজ্য

নিউজ পোল ব্যুরো: ওবিসি (OBC) শংসাপত্র নিয়ে টানাপোড়েনের জট শেষ পর্যন্ত গড়াল দেশের শীর্ষ আদালতে। আর সেখানেই কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ করে কড়া প্রশ্ন করলেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করে অন্তর্বর্তী স্থগিতাদেশ কেন? এই প্রশ্নের জবাবেই কার্যত রাজ্য সরকারের তরফে বড় স্বস্তির রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

আরও পড়ুন: Sukanta Majumdar: ‘বাংলার স্বার্থে নয়, দিল্লির দরবারে লড়াই!’ কেন্দ্র থেকে রাজ্য, মঞ্চে শাসক-প্রতিপক্ষের চাপানউতোর

সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলাটির শুনানি শুরু হয়। রাজ্য সরকারের সওয়ালে জানানো হয়, হাই কোর্টের (High Court) রায় কার্যকর থাকলে কলেজে ভর্তি ও সরকারি চাকরির মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলি থমকে যাচ্ছে। অথচ এই সিদ্ধান্ত ছিল একেবারে প্রশাসনিক স্তরের। শুনানির শুরুতেই বিচারপতিরা প্রশ্ন তোলেন, “হাইকোর্ট (High Court) কি এবার প্রশাসনিক সিদ্ধান্তেও স্থগিতাদেশ দেবে?” এরপরই সুপ্রিম কোর্ট (Supreme Court) স্পষ্ট জানিয়ে দেয়, কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) অন্তর্বর্তী স্থগিতাদেশ আপাতত স্থগিত। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, মামলাটি হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠানো হোক। তিনি নতুন করে একটি বেঞ্চ গঠন করবেন, এবং আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে বিষয়টির নিষ্পত্তি করতে হবে।

উল্লেখ্য, রাজ্য সরকার কিছুদিন আগে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ওবিসি (OBC) শংসাপত্রকে কলেজে ভর্তি ও চাকরির জন্য বৈধ বলে ঘোষণা করে। কিন্তু কলকাতা হাই কোর্টে দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে সেই বিজ্ঞপ্তিতে অস্থায়ী স্থগিতাদেশ (Supreme Court) জারি হয়েছিল। ফলে হাজার হাজার ছাত্রছাত্রী ও চাকরিপ্রার্থী পড়েছিলেন অনিশ্চয়তার মধ্যে। এদিনের শীর্ষ আদালতের রায় তাই শুধু আইনি নয়, বাস্তবিক দিক থেকেও রাজ্যের প্রশাসনের জন্য বড় জয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT