Mamata Banerjee: “আমি তো জানতামই না!”—SIR জল্পনার মাঝে ভোট প্রশিক্ষণ নিয়ে জেলাশাসককে তোপ মমতার

breakingnews জেলা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্যে ফের প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচন কমিশনের SIR (State Electoral Roll Intensive Revision) কার্যক্রম ঘিরে যখন রাজনৈতিক মহলে উত্তাল চাপানউতোর, ঠিক তখনই রাজ্যজুড়ে BLO (Booth Level Officer)-দের ভোটার তালিকা সংক্রান্ত প্রশিক্ষণ শুরু করেছে নির্বাচন কমিশন। আর সেই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) নিজেই কিছুই জানতেন না! এই তথ্য অজানা থাকায় ক্ষুব্ধ মমতা সোমবার বোলপুরের গীতাঞ্জলি স্টেডিয়ামে এক প্রশাসনিক বৈঠকে সরাসরি প্রশ্ন তোলেন জেলার প্রশাসনিক প্রধানদের ভূমিকাকে ঘিরে।

আরও পড়ুন: Supreme Court: ‘হাই কোর্ট কি প্রশাসনের জায়গায় বসেছে?’, ওবিসি মামলা ঘিরে সুপ্রিম কোর্টে প্রশ্ন, রাজ্যের পক্ষে বড় স্বস্তি

সরাসরি জেলা শাসককে কটাক্ষ করে মমতা (Mamata Banerjee) বলেন, “আমি অবাক হয়েছি। বাংলা থেকে প্রায় ১ হাজার সরকারি কর্মীকে দিল্লি (Delhi) পাঠানো হয়েছে BLO প্রশিক্ষণের জন্য। কিন্তু কেউ আমাকে জানায়নি, এমনকি মুখ্যসচিবকেও না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।” তিনি প্রশাসনের কর্মকর্তাদের চোখ-কান খোলা রেখে কাজ করার আহ্বান জানান এবং বলেন, “ডিএমরা অনেক সময় দায়িত্ব ঝেড়ে ফেলে অধঃস্তনদের ওপর দিয়ে দেয়। এটা চলতে পারে না।”

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও বলেন, “ভোটার তালিকা সংশোধনের নাম করে যেন সাধারণ মানুষকে হয়রান না করা হয়। কেউ দু-চারদিন বাড়ির বাইরে থাকলেই তার নাম তালিকা থেকে কেটে দেওয়া চলবে না। মানুষ যাতে হেনস্তার শিকার না হন, সেটা BLO-দের নিশ্চিত করতে হবে।” তিনি মনে করিয়ে দেন, “আপনারা রাজ্য সরকারের কর্মী, তাই আগে রাজ্যের প্রতি দায়বদ্ধতা মনে রাখতে হবে।” এই মন্তব্যের মাধ্যমে মমতা একদিকে নির্বাচন কমিশনের কিছু পদক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধের বার্তা দিলেন, অন্যদিকে প্রশাসনের অভ্যন্তরীণ জবাবদিহিতার অভাব নিয়েও প্রশ্ন তুললেন। SIR ঘিরে যে রাজনৈতিক ঝড় উঠেছে, তার মাঝেই মমতার এই বার্তা ভবিষ্যতের লড়াইয়ের ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT