Jammu and Kashmir: পহেলগাঁও হামলার বদলার ঝড়! অপারেশন মহাদেবে খতম ৩ জঙ্গি

দেশ

নিউজ পোল ব্যুরো: কাশ্মীরের (Jammu and Kashmir) আকাশে যেন ঘনিয়ে এসেছিল প্রতিশোধের কালো মেঘ। পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) রক্তাক্ত স্মৃতি মুছে ফেলতেই ভারতের নিরাপত্তাবাহিনী চালাল ‘অপারেশন মহাদেব’ (Operation Mahadev)। সোমবার সকালে শ্রীনগরের (Srinagar) দাচিগামের জঙ্গলে সূর্য ওঠার আগেই গর্জে উঠল সেনার গুলি। অভিযানে খতম তিন কুখ্যাত জঙ্গি, যারা পহেলগাঁওয়ের (Jammu and Kashmir) হামলার মূল ষড়যন্ত্রকারী বলেই ধারণা গোয়েন্দাদের।

আরও পড়ুন: Mamata Banerjee: “আমি তো জানতামই না!”—SIR জল্পনার মাঝে ভোট প্রশিক্ষণ নিয়ে জেলাশাসককে তোপ মমতার

চিনার কোরের নেতৃত্বে সেনা গোপন সূত্রে খবর পেয়ে দাচিগামের গভীর জঙ্গলে অভিযানে নামে। গোটা এলাকা ঘিরে ফেলা হয় যেন এক অদৃশ্য জাল। জঙ্গিরা পালানোর পথ না পেয়ে সেনাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোঁড়ে। তার পালটা জবাবে শুরু হয় দীর্ঘক্ষণ তীব্র গুলির লড়াই। শেষে তিন জঙ্গি নিথর দেহে লুটিয়ে পড়ে। সূত্রের খবর, নিহত তিনজনই লস্কর-ই-তইবার সদস্য এবং সম্ভবত পাক নাগরিক। তবে সেনা বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

অনুমান করা হচ্ছে, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ পর্যটকের প্রাণ কাড়া হামলায় জড়িত ছিল তিন পাক জঙ্গি। নিহত এই তিনজন সেই একই চক্রের কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি কাশ্মীরের দুই স্থানীয়কে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ‘অপারেশন মহাদেব’-কে কাশ্মীর উপত্যকায় সেনার বড়সড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। এই ঘটনার পর এলাকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি, কারণ এখনও কিছু জঙ্গি ওই অঞ্চলে লুকিয়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে এই হামলা এবং সাম্প্রতিক অভিযানের প্রসঙ্গে সোমবার সংসদে ১৬ ঘণ্টার বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও (Narendra Modi)। গোটা দেশ আজ নজর রাখছে কাশ্মীর (Jammu and Kashmir) সীমান্তে — কারণ প্রতিশোধের এই রক্তাক্ত গল্প এখনও শেষ হয়নি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT