হবে বহু তরুণ-তরুণীর স্বপ্নপূরণ, কলকাতায় যাত্রা শুরু Fashion TV-এর

oftbeat কলকাতা

নিউজ পোল ব্যুরো: সম্প্রতি বহু ছেলে মেয়েদের মধ্যে মডেলিং, অভিনয়, সিনেমা তৈরি এবং ফটোগ্রাফি শেখার প্রবণতা বাড়ছে। আজকাল দেখা যায় প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু বিউটি পেজেন্ট হতেই থাকে। কিন্তু যে সমস্ত উঠতি মডেলরা এই অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করেন তারা ঠিকমতো প্রশিক্ষণ পাচ্ছেন কিনা এই নিয়ে প্রশ্ন থেকেই যায়। সম্প্রতি চিনার পার্কে Fashion Tv নামে নতুন একটি ইনস্টিটিউটের যাত্রা পথ শুরু হয়েছে। এই ইনস্টিটিউটের প্রধান লক্ষ্য তারা প্রাথমিকভাবে চারটি বিষয়ের উপরে কাজ করবে। বিষয়গুলি হলো মডেলিং, অভিনয়, সিনেমা তৈরি এবং ফটোগ্রাফি। এই ইনস্টিটিউটের কর্ণধার হলেন ইবান বন্দ্যোপাধ্যায়, এছাড়াও তার সাথে সহযোগিতা করছেন অরিন্দম দত্ত (ডিরেক্টর), এবং প্রতিষ্ঠানের HOD কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই ইনস্টিটিউটের ফ্যাশন গ্রুমিনের দায়িত্ব থাকবেন তুহিনা পান্ডে যিনি দীর্ঘ বহু বছর ধরে ফ্যাশন দুনিয়ায় এক বিখ্যাত নাম।

এই Fashion Tv এর প্রথম কর্মকাণ্ড হিসেবে Top Model Contest একটু ছোট শো এর আয়োজন করেন। এই শোতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ম ডিরেক্টর সুদেষ্ণা রায়, সিনিয়র ফ্যাশন ফটোগ্রাফার ইন্দ্রনীল মুখার্জী, প্রিয়া সিনেমার কর্ণধার অরিজিৎ দত্ত, ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখার্জী এবং বিশিষ্ট মডেল Shubha Kenworthy যিনি ফ্যাশন জগতে খুবই পরিচিত নাম। এই শোতে মোট কুড়িজন অংশগ্রহণ করেন যার মধ্যে থেকে দুটি ক্যাটাগরি থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চিহ্নিত করে তাদেরকে পুরস্কৃত করা হয়। এই শোটি শো ডিরেক্টর হিসেবে ছিলেন তুহিনা পান্ডে, এবং ছেলে-মেয়েদের গ্রমিং করান বিশিষ্ট মডেল মাধবীলতা মিত্র। Fashion Tv কলকাতার কর্ণধার ইবান ব্যানার্জি জানান, “আমরা চেষ্টা করব যে সমস্ত ছেলে মেয়েরা উল্লেখিত এই চারটি বিষয়ের উপরে স্বপ্ন দেখেন নিজেদের ক্যারিয়ার তৈরি করার জন্য তারা যেন সঠিক মানুষের কাছ থেকে সঠিক প্রশিক্ষণ নিয়ে নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পারেন।”

বাংলায় পথচলা শুরু হল ফ্যাশন টিভির। কলকাতায় গড়ে উঠল আন্তর্জাতিক মানের স্টুডিও। নানা এটা গল্প নয় একেবারেই সত্যি? কলকাতাটার চিনার পার্কে প্রথম স্টুডিও তৈরি করে ফেলেছে ফ্যাশন টিভি। জানা গিয়েছে, পারফর্মিং আর্টসের নানা কোর্স ও নতুন প্রতিভা তুলে আনার মঞ্চ হিসেবেই কলকতায় কাজ শুরু করতে চলেছে এই আন্তর্জাতিক মিডিয়া। ১৯৯৭ সালে ফ্রান্সে মাইকেল লিশস্কির হাত ধরে যাত্রা শুরু হয়েছিল ফ্যাশন দুনিয়ার এক বৈপ্লবিক চ্যানেল—ফ্যাশন টিভি। বিশ্বজুড়ে ফ্যাশনের ভাষা বদলে দিয়েছিল এই চ্যানেল, যেটি হয়ে উঠেছিল বিশ্ব ফ্যাশনের অনন্য প্ল্যাটফর্ম। সময়ের সঙ্গে সঙ্গে শুধু র‌্যাম্প বা মডেলিং নয়, ডিজাইন, রূপসজ্জা, স্টাইলিং, এমনকি পুরো ফ্যাশন ইন্ডাস্ট্রিকেই নতুন এক আলোয় দেখিয়েছিল ফ্যাশন টিভি। বর্তমানে ২৫ বছর পেরিয়ে এই ব্র্যান্ড ছড়িয়ে পড়েছে ১৯৫টিরও বেশি দেশে। এবার সেই পথচলার নতুন অধ্যায় শুরু হল এই বাংলায়—প্রথমবারের মতো। কলকাতায় আত্মপ্রকাশ করেছে ফ্যাশন টিভি। কলকাতার দুই তরুণ বাঙালি শিল্পপতি ইবান বন্দ্যোপাধ্যায় ও অনির্বাণ দত্তের উদ্যোগে চিনার পার্কে গড়ে উঠেছে প্রায় ১১ হাজার বর্গফুটের এক অত্যাধুনিক স্টুডিও যা কলকাতায় ফ্যাশন টিভির প্রথম স্থায়ী জায়গা। বিশ্বমানের পরিকাঠামো ও প্রযুক্তিতে নির্মিত এই স্টুডিওতে থাকছে পূর্ণাঙ্গ শুটিং ফ্লোর, মডেলদের র‍্যাম্প, ইন-হাউস লাইটিং, সাউন্ড ও মেকআপ রুম।

পাশাপাশি চালু হয়েছে ‘ফ্যাশন টিভি স্কুল অফ পারফর্মিং আর্টস’ যেখানে অভিনয় থেকে ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি থেকে ভিডিও এডিটিং, স্ক্রিপ্ট রাইটিং থেকে কালার গ্রেডিং— বিভিন্ন কোর্সের মাধ্যমে তৈরি করা হবে আগামী প্রজন্মের ছেলে মেয়ে দের। এই স্কুলে থাকছে ফ্যাশন ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ডিজিটাল মার্কেটিংয়ের মতো সমসাময়িক ও কর্মোপযোগী কোর্সও। কোর্সের শেষে থাকছে আন্তর্জাতিক স্বীকৃত সার্টিফিকেট এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টদের দ্বারা প্রশিক্ষণের সুযোগ।

শুধু তাই নয়, প্রশিক্ষণ শেষে যোগ্যতা অনুযায়ী ইন্ডাস্ট্রিতে কাজের বাস্তব সুযোগও মিলবে। এই ইনস্টিটিউটের একটি বিশেষত্ব হল, এটি বাংলা, হিন্দি এবং ইংরেজি—তিনটি ভাষাতেই কোর্স করাবে, যা কলকাতার মিডিয়া শিক্ষায় এক অভিনব সংযোজন। এই কেন্দ্রের ফ্যাকাল্টিরা এসেছেন ন্যাশনাল স্কুল অফ ড্রামা, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, FTII পুনে ও লামডা লন্ডনের মতো নামী প্রতিষ্ঠান থেকে, ফলে শিক্ষার মানও নিঃসন্দেহে আন্তর্জাতিক। ফ্যাশন টিভির অন্যতম পরিচিত উদ্যোগ ‘FTV Talents’-এর কাজই হল নতুন নতুন প্রতিভা খুঁজে বার করা এবং তাদের উপযুক্ত প্ল্যাটফর্ম দেওয়া। কলকাতায় এই উদ্যোগ আরও বিস্তৃত রূপ নিচ্ছে। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়েদেরও র‌্যাম্পে হেঁটে নিজেদের পরিচয় তৈরি করার সুযোগ দিচ্ছে ‘FTV Top Model Contest’। এই প্রতিযোগিতা শুধু একটি শো নয়, এটি হয়ে উঠতে পারে ভবিষ্যতের ক্যারিয়ারের দরজা। আজকের অচেনা মুখ হয়ে উঠতে পারে আগামীদিনের আন্তর্জাতিক মডেল।

ফ্যাশন টিভি জানিয়েছে, তারা বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকেও প্রতিভা তুলে আনতে চায়। শহরের সীমা ছাড়িয়ে গোটা রাজ্যজুড়ে তারা খুঁজে বেড়াতে চায় সেই তরুণ-তরুণীদের, যাঁদের স্বপ্ন রয়েছে কিন্তু মঞ্চ ছিল না। ফ্যাশন টিভি হয়ে উঠতে চায় সেই মঞ্চ—যেখানে বাংলার প্রতিভা পৌঁছে যাবে আন্তর্জাতিক মডেলিং ও ফ্যাশনের র‍্যাম্পে। যারা আগ্রহী, তাদের জন্য এখনই রেজিস্ট্রেশন পোর্টাল খোলা রয়েছে ‘FTV Top Model Season 1’-এর জন্য। রেজিস্ট্রেশন করা যাবে অনলাইনে—https://ftvtalentskolkata.in/topmodel/ ওয়েবসাইটে।