নিউজ পোল বাংলা : রবিবার রাত থেকে ভারী বৃষ্টিতে ভাসছে গোটা বাংলা। সোমবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। বেশ কিছু জায়গায় জমেছে জলও। ভারী বৃষ্টির কারণে কারণে ব্যপক ক্ষতি হচ্ছে কৃষকদের। টানা বৃষ্টিতে কাঁচা ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আকাশ কালো করে অঝোর ধারায় বৃষ্টি কতদিন চলবে? জেনে নিন কি বলছে হাওয়া অফিস (Wheather Update)।
আগামী ৩দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। আজ মঙ্গলবারেও আকাশের মুখ থাকবে ভার। মঙ্গলবারেও একাধিক জেলায় জেলায় বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টি সম্ভাবনা পাঁচ জেলা ছাড়া, বাকি সব জেলাতেই। সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট জারি থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমানে, নদিয়া, মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তুমুল বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে মঙ্গলবার উত্তরবঙ্গে আবহয়ায়ার (Wheather Update) পরিবর্তন হবে, বৃষ্টির দাপট কমবে। তবে হাওয়া অফিস জানিয়েছে বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। তবে বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম বজায় থাকবে। এই টানা বৃষ্টির জন্য ক্ষতি হচ্ছে ফসলের । জল জমে নষ্ট হচ্ছে ফসল। এতেই কাঁচা সবজির দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এতেই মধ্যবিত্তের হেঁসেলে লাগতে পারে আগুন।
