নিউজ পোল ব্যুরো: গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বানভাসি অবস্থা রাজ্যের ৷ জল জমেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শুক্রবার সারা দিন ভারি বৃষ্টি হলেও শনিবার বেশ কয়েকটি জায়গায় হয়েছে হালকা বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়েছে, বর্তমানে তা অবস্থান করছে ঝাড়খণ্ডে। নিম্নচাপ সরলেও এখনই দুই বঙ্গে থামবে না ঝড়বৃষ্টি ও দুর্যোগ। জেনে নিন কতদিন চলবে বৃষ্টি ( Rain Update), কেমন থাকবে আবহাওয়া (Wheather Update)।
হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী আজ রবিবারের মধ্যে নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হওয়ার পর একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে ৷ যার জেরে আজ রবিবার বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, দুই ২৪ পরগনায়। এই জেলাগুলিতে ভারী বৃষ্টি (৭-১১সেমি) হতে পারে ৷ হলুদ সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও। তবে শুধু রবিবার নয় সোমবার দক্ষিণবঙ্গে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস ৷ উত্তরবঙ্গের কালিম্পং, মালদা ও দক্ষিণ দিনাজপুরের জন্য সোমবারেও হলুদ সতর্কতা অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
আরও পড়ুন : Rudra brigades : ভারতীয় সেনা হবে আরও শক্তিশালী, ‘অল আর্মস ব্রিগেড’-এর ঘোষণা সেনাপ্রধানের
রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের সব জেলায়। উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির সঙ্গেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির ( Rain Update) পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই বৃষ্টির কারণে রাজ্যের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি কমেছে। অস্বস্তিকর গরম থেকে কিছুটা মিলেছে স্বস্তি। আগামী সপ্তাহেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
