নিউজপোল ব্যুরো: আদালতের নিষেধাজ্ঞা জারি থাকার পরেও ভিবজিওর চিটফান্ড সংস্থার সম্পত্তি কীভাবে হাতবদল হল, তা নিয়ে এবার প্রশ্নের মুখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কোটি কোটি টাকার সম্পত্তি বেআইনিভাবে বিক্রির অভিযোগ ঘিরে সরব কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে গঠিত কমিটির হেফাজতে থাকা সম্পত্তি কীভাবে বেহাত হল, তা খতিয়ে দেখত ইডি কে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি, এখনও বাজেয়াপ্ত না হওয়া সম্পত্তি দ্রুত সিজ করার প্রক্রিয়া শুরু করার নির্দেশও দিয়েছে ডিভিশন বেঞ্চ।
২০২১ সাল থেকে ২০২৫সাল পর্যন্ত একাধিক সম্পত্তি হাতবদল হয়েছে। শুধু ৫৪ কোটির সম্পত্তি নয় হস্তান্তরিত হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সম্পত্তি ও।
মামলার পরবর্তী শুনানি আগামী ২৬ নভেম্বর। তার আগে রাজ্য সরকার, সংশ্লিষ্ট কমিটি এবং ইডিকে পৃথকভাবে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সম্পত্তি হস্তান্তরের অভিযোগে কারা জড়িত, কীভাবে আদালতের নিষেধাজ্ঞা এড়িয়ে এই লেনদেন চলল, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করার নির্দেশ দিয়েছে আদালত।
আদালতের নজরদারি এড়িয়ে সম্পত্তি বিক্রির অভিযোগ, ভিবজিওর মামলায় কাঠগড়ায় কারা?এখন নজর, এই সম্পত্তি হাতবদলের নেপথ্যে কারা রয়েছেন
