বাসন্তী হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা!টোটোকে ধাক্কা মেরে পুকুরে স্করপিও

breakingnews রাজ্য

নিউজপোল ব্যুরো:   মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই টোটোযাত্রীর। টোটোর সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গিয়ে পড়ল স্করপিও।জানা গিয়েছে এই গাড়িটি সন্দেশখালির প্রাক্তন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর । বুধবার দুপুরে বাসন্তী হাইওয়ের বয়ারমারি এলাকায় এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ন্যাজাট থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বয়ারমারি এলাকায় রাস্তা যথেষ্ট চ‌ওড়া ।এই চওড়া রাস্তার উপরেই টোটোর সঙ্গে স্করপিওর সংঘর্ষ হয়। ধাক্কার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ
হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে। তবে সেই সময় গাড়িতে ছিলেন না প্রাক্তন বিধায়ক। তিনি তখন স্কুলে শিক্ষকতার কাজে ব্যস্ত ছিলেন। চিকিৎসকের কাছে যাওয়ার জন্য চালককে গাড়ি নিয়ে স্কুলে আসতে বলেছিলেন। সেই পথে যাওয়ার সময়ই দুর্ঘটনাটি ঘটে।

ঘটনা প্রসঙ্গে সুকুমার মাহাতো জানিয়েছেন,ঘটনার সময় তিনি শিক্ষাকতার সূত্রে বিদ্যালয়ের ছিলেন।চিকিৎসকের কাছে যাওয়ার জন্য চালককে গাড়ি নিয়ে স্কুলে আসতে বলেছিলেন।স্কুলে আসার পথে এই দুর্ঘটনাটি ঘটে ।দুটি টোটোর মধ্যে রেষারেষির জেরেই দুর্ঘটনা ঘটে বলে তিনি জানতে পেরেছেন। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।

মৃত দুই টোটোযাত্রীর দেহ উদ্ধার করে মিনাখাঁ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।গাড়ি চালকের অবস্থা সম্পর্কে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি।দুর্ঘটনার পিছনে চালকের গাফিলতি, যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনও কারণ রয়েছে,যা খতিয়ে দেখছে পুলিশ।