Donald Trump: ট্রাম্পের ট্রাম্পকার্ড! পাশ হল ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: “একটি বিল, অনেক বিতর্ক, আর তার সঙ্গে রাজনীতির নাটকীয় মোড়! মার্কিন মুলুকে আইন হয়ে গেল ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’। কিন্তু এই বিলকে ঘিরে তৈরি হয়েছে বিস্ফোরক মতভেদ, সন্দেহ আর সমর্থনের সাইক্লোন।”মার্কিন রাজনীতির মঞ্চে আবারও নিজের স্বভাবসিদ্ধ ঢঙে চমক দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বহু চর্চিত ও সমালোচিত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’-এ স্বাক্ষর করে শুক্রবার তাকে পরিণত করলেন এক নতুন আইনে। কংগ্রেসে (Congress) মাত্র চার ভোটের ব্যবধানে পাশ হওয়া এই বিলটি কার্যকর হওয়া নিয়েই ছিল তুমুল দ্বন্দ্ব ও জল্পনা। তবে শেষমেশ ট্রাম্প দেখালেন, কেন তাকে বলে ‘ডিলমেকার’।

আরও পড়ুন: BJP Bengal 2026: নিশানা ২৬! পুজোর পরই প্রকাশ্যে বিজেপির ‘নতুন বাংলা’ রোডম্যাপ, নেতৃত্বে সুকান্ত

ওয়াশিংটনের (Washington) বুকে আয়োজিত হল বিল সইয়ের জমকালো অনুষ্ঠান। সমর্থকের ঢল, সামরিক বিমান মহড়া, আর ট্রাম্পের বিজয়ী ভঙ্গি সব মিলিয়ে যেন এক রাজনৈতিক মহাযজ্ঞ! সেখানেই ট্রাম্প (Donald Trump) ঘোষণা করলেন, “আমি কথা দিয়েছিলাম, আজ তা রক্ষা করলাম। এই আইনের মাধ্যমে আমেরিকা (America) ঘুরে দাঁড়াবে।”তবে প্রশ্নও অনেক। বিশেষজ্ঞরা বলছেন, এই আইনের ফলে আমেরিকার জাতীয় ঋণের বোঝা বাড়বে, কমবে জনকল্যাণ প্রকল্পের বরাদ্দ, আর সবচেয়ে বড় ধাক্কা লাগতে পারে স্বাস্থ্য বিমা খাতে। বহু নাগরিক হারাতে পারেন সরকারের তরফে দেওয়া স্বাস্থ্যসুরক্ষার সুবিধা।

এই পরিস্থিতিতে কংগ্রেসে (Congress) বিলটি পাশ করানো সহজ কাজ ছিল না। নিজের দলের মধ্যেই ছিল ভাঙন। কিন্তু পরিস্থিতি বদলে দেন মাইক জনসন, কংগ্রেসের স্পিকার। তিনি ট্রাম্পপন্থী রিপাবলিকানদের একত্রিত করে বিলটির পক্ষে ২১৮টি ভোট নিশ্চিত করেন। বিপক্ষে পড়ে ২১৪টি ভোট।বিলটির মূল লক্ষ্য কর কমানো ও সরকারি ব্যয় সংকোচ। কিন্তু বাস্তবে তা কতটা কার্যকর হবে, তা নিয়ে বিভক্ত মতামত। আলোচনার কেন্দ্রে উঠে আসেন এলন মাস্কও (Elon Musk), যিনি একসময় এই ব্যয়সংকোচ বিভাগের দায়িত্বে ছিলেন। ট্রাম্পের (Donald Trump) নীতির সঙ্গে মতবিরোধের জেরে বহু আগেই ইস্তফা দেন মাস্ক।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT