নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানে ফের ঝড় তুলতে কোমর বেঁধে নামছে গেরুয়া শিবির (BJP Bengal 2026)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও, পুজোর পরই নিজেদের নির্বাচনী ইস্তাহার (সংকল্পপত্র) প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি (BJP)। আর সেই সংকল্পপত্র তৈরির দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) কাঁধে। নির্বাচনী রণকৌশল নির্ধারণ থেকে শুরু করে প্রতিটি বাক্যে থাকবে পরিবর্তনের প্রতিশ্রুতি ‘নতুন বাংলা’ গড়ার খসড়া হবে এই ইস্তাহারে।
আরও পড়ুন: Digha: উলটো রথে দিঘায় ঢল, নিরাপত্তায় নজির! উৎসবের শহরে ঢুকল ভক্ত-সমাগম
শুধু ইস্তাহার নয়, জোরকদমে চলছে বুথভিত্তিক সংগঠন মজবুত করার কাজও। বিজেপি নেতৃত্ব (BJP Bengal 2026) জানাচ্ছে, ইতিবাচক প্রচারে জোর দেওয়া হবে। বাঙালির উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও শিল্পে ‘ডাবল ইঞ্জিন সরকার’ কীভাবে গতি আনবে, তা স্পষ্ট করে তুলে ধরা হবে। নেতিবাচকতা বা কাদা ছোড়াছুড়ির রাজনীতি নয়, রাজ্যে বাস্তব ও প্রগতিশীল রূপরেখা তুলে ধরতেই এগোতে চায় বিজেপি। লোকসভা ২০২৪-এর ফলাফলের নিরিখে বিজেপি (BJP) এখন রাজ্যে ৯২টি বিধানসভা আসনে এগিয়ে। পাশাপাশি, আরও ১০৮টি আসনে মাত্র ৫ হাজারের কম ভোটে পিছিয়ে রয়েছে তারা। সেই হিসেবেই মোট ২০০টি আসনকে ‘টার্গেট সেগমেন্ট’ হিসেবে চিহ্নিত করে সেখানে সংগঠন চাঙ্গা করার বিশেষ কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি। ১০ থেকে ১৩ জুলাইয়ের মধ্যে এই কেন্দ্রগুলির জেলা নেতৃত্বকে বৈঠকে বসতে বলা হয়েছে।
স্থানীয় ইস্যুভিত্তিক আন্দোলন, সমন্বিত কর্মসূচি এবং বুথ স্তরে ভোটার সংযোগ এই তিন স্তম্ভেই দাঁড় করানো হচ্ছে বিজেপির ২৬-এর নির্বাচনী কৌশল (BJP Bengal 2026)। কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল স্পষ্ট করে দিয়েছেন, “যে বুথে জিতেছি, সেখানে হারার জায়গা নেই।” অন্যদিকে, নতুন সভাপতি শমীক ভট্টাচার্য দায়িত্ব নিয়েই সাফ জানিয়ে দিয়েছেন, “বাংলার মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে রয়েছেন। আমরা তাদের সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাব।” সব মিলিয়ে ২০২৬-এর নির্বাচনে আগেভাগেই গেমপ্ল্যান সাজিয়ে নিচ্ছে গেরুয়া শিবির। এবার তারা থেমে থাকছে না! পুজোর পর থেকেই ময়দানে ‘পুরো দমে’ নামছে বিজেপি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
