Digha: উলটো রথে দিঘায় ঢল, নিরাপত্তায় নজির! উৎসবের শহরে ঢুকল ভক্ত-সমাগম

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: দিঘা (Digha) এখন শুধু সৈকত শহর নয়, ধর্ম আর উৎসবের মিলনস্থল। আজ উলটো রথ (Rathyatra 2025) । জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ফিরছেন মাসির বাড়ি থেকে নিজ গৃহে। আর সেই আগমনের অপেক্ষায় দিঘা (Digha) যেন পরিণত হয়েছে এক মহা জনজোয়ারে।শনিবার দুপুরে, রাজভোগের পর দুপুর ২টো নাগাদ শুরু হবে প্রতীক্ষিত উলটো রথযাত্রা। নিয়ম মেনেই টান পড়বে রথের রশিতে। সেখান থেকে ধীরে ধীরে তিন দেবতা ফিরবেন মূল জগন্নাথ মন্দিরে (Digha Jagannath Temple), যেখানে তিনদিন রথেই বিরাজ করবেন এবং চলবে বিশেষ পূজা-অর্চনা।

আরও পড়ুন: Pakistan: ডিজিটাল আঁধারে পাকিস্তান! মাইক্রোসফটের পাততাড়ি গোটানোর খবরে তোলপাড়

দিঘা জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) ট্রাস্ট এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন উৎসব নির্বিঘ্ন করতে সবরকম প্রস্তুতি সেরে ফেলেছে। পর্যটকদের নিরাপত্তায় গড়ে তোলা হয়েছে এক অদৃশ্য দুর্গ। সৈকত নগরী (Digha) জুড়ে কড়া নিরাপত্তা। জায়গায় জায়গায় মোতায়েন পুলিশ বাহিনী, বসানো হয়েছে শতাধিক সিসিটিভি ক্যামেরা, আকাশে ওড়ানো হচ্ছে ড্রোন, নজরদারিতে ওয়াচ টাওয়ারও।এতেই শেষ নয়। জরুরি পরিস্থিতির জন্য হেলিপ্যাড ময়দানে প্রস্তুত এয়ার অ্যাম্বুল্যান্স। সকাল থেকেই স্বাস্থ্য দপ্তরের কর্মীরা স্ট্যান্ডবাই, যাতে কোনও ভ্রমণকারী বা ভক্ত সমস্যায় না পড়েন।

এই বছর উলটো রথ পড়েছে শনিবারে। এমনিতেই সপ্তাহান্তে দিঘা পর্যটকে ঠাসা থাকে। তার উপর উলটো রথ। শুক্রবার বিকেল থেকেই ভিড় জমেছে সমুদ্রতটে, হোটেলগুলির বেশিরভাগই হাউসফুল। এরই মাঝে রাজ্যের একাধিক মন্ত্রীও উপস্থিত হয়েছেন উৎসবে সামিল হতে। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস, দমকলমন্ত্রী সুজিত বসু, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী ইতিমধ্যেই দিঘায় পৌঁছেছেন।

অন্যদিকে, ডিএসপি (ডি অ্যান্ড টি) আবুনূর হোসেন জানিয়েছেন, “বাঁশের ব্যারিকেড, ক্যামেরা ও ড্রোনে নজরদারি চলছে সর্বক্ষণ। প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য রয়েছে এয়ার অ্যাম্বুল্যান্স। আমরা সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছি।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT