Pakistan: ডিজিটাল আঁধারে পাকিস্তান! মাইক্রোসফটের পাততাড়ি গোটানোর খবরে তোলপাড়

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: একটা দেশের প্রযুক্তি যখন কেবল হার্ডড্রাইভে বন্দি স্মৃতি হয়ে যায়, তখন বোঝা যায় উন্নয়নের পথ ঠিক কতখানি বন্ধুর। পাকিস্তানে (Pakistan) ২৫ বছরের সফর শেষ করল মাইক্রোসফট (Microsoft)। আর এই ঘোষণার পর, প্রযুক্তি মহল থেকে সাধারণ কর্মজীবীদের মধ্যে নেমে এসেছে হতাশার ছায়া।

আরও পড়ুন: Jagannath Mahaprasad: ভগবানের পাতেই অমৃত! হুড়ার রথযাত্রায় ৫৬ ভোগে ভক্তিভরা প্রার্থনা

পাকিস্তানে (Pakistan) মাইক্রোসফটের (Microsoft) কান্ট্রি হেড জাভেদ রহমান নিজেই নিশ্চিত করেছেন, তাদের দেশীয় অপারেশন এবার পাকাপাকিভাবে বন্ধ হচ্ছে। এতদিন ধরে চলা এই অফিসে ঠিক কত কর্মী কাজ করতেন, সেই সংখ্যা জানা না গেলেও স্পষ্ট, বেকারত্বের তালিকায় নতুন করে ঢুকে পড়লেন শতাধিক দক্ষ প্রযুক্তিকর্মী।

কেন এমন সিদ্ধান্ত? মাইক্রোসফট (Microsoft) জানিয়েছে, পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক দুরবস্থা,অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, এবং বাণিজ্যিক নিরাপত্তার অভাব এই সিদ্ধান্তের মূল কারণ। ব্যবসার অনুপযুক্ত পরিবেশে আন্তর্জাতিক সংস্থাগুলি আর বিনিয়োগে (Investment) আগ্রহী নয়। উপরন্তু, পাকিস্তানে (Pakistan) প্রযুক্তির গ্রহণযোগ্যতাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।মাইক্রোসফট ছাড়াও আরও অনেক বহুজাতিক সংস্থা পাকিস্তান থেকে ব্যবসা গুটিয়ে নিতে শুরু করেছে। কারণ, ভেঙে পড়েছে সে দেশের ব্যাংকিং ও আমদানি ব্যবস্থা, ডলার সংকট, এবং জ্বালানি ও খাদ্যের হাহাকার ক্রমেই বাড়ছে।

এদিকে কূটনৈতিক মহলের মতে, ভারতের “অপারেশন সিঁদুর” (Operation Sindoor) এবং সীমান্ত এলাকায় জঙ্গিঘাঁটি ধ্বংস পাকিস্তানের (Pakistan) নিরাপত্তা ব্যবস্থাকে আরও দুর্বল করে তুলেছে। প্রযুক্তি সংস্থাগুলির জন্য এটি এক বড় অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘটনার পর প্রযুক্তিবিদরা বলছেন, “ডিজিটাল পাকিস্তান (Digital Pakistan) এখন শুধুই একটা স্লোগান!” বাস্তবে গুগল, মাইক্রোসফটের মতো সংস্থার নিরুদ্দেশ হওয়া দেশের ভবিষ্যতের ওপর বড় প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT