Nandigram cooperative election:নন্দীগ্রামে ফের সবুজ সাফল্য, ৭ দিনের ব্যবধানে দ্বিতীয় সমবায় জয় তৃণমূলের!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:নন্দীগ্রামের (Nandigram cooperative election) রানিপুর সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেস পুনরায় জয়ী হয়েছে। মাত্র সাত দিনের ব্যবধানে এই দ্বিতীয় সমবায় জয় শাসক দলের জন্য রাজনৈতিকভাবে বড় বার্তা হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন:https://thenewspole.com/2026/01/25/thalapathy-vijay-cbi-attack-bjp-tamil-nadu-election-democracy-fight/

মোট ৪৫টি আসনের মধ্যে পাঁচটিতে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত করেছিল তৃণমূল। বাকি ৪০টি আসনে তৃণমূল ২৭টি আসন এবং বিজেপি ১৮টি আসন জিতে মাঠে কাঁপানো লড়াইয়ে জয়লাভ করে। রবিবার বিকেল থেকেই পূর্ব মেদিনীপুরের রানিপুর এলাকায় (Nandigram cooperative election)  সবুজ আবিরে উচ্ছ্বাসে মেতেছেন তৃণমূল কর্মী ও সমর্থকরা।

রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ের এই সমবায় ভোটকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। বিশেষ করে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া সেবাশ্রয় প্রকল্পের প্রভাবও ফলাফলে পড়েছে বলে দাবি শাসক শিবিরের।

তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় জানান, “আমদাবাদ-২ নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে ছিল। এমনকি লোকসভা ভোটেও তারা এগিয়ে ছিল। এবার সেই এলাকা থেকে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন। এটি সাধারণ নির্বাচনের রেকর্ডকেও হার মানিয়েছে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

তৃণমূল অভিযোগ করেছে, ভোটের আগে শনিবার রাত থেকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় তাণ্ডব চালায় এবং একাধিক কর্মী গুরুতর জখম হন। পাল্টা বিজেপিও একই অভিযোগ করেছে। সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

বিজেপি নেতা প্রলয় পাল বলেন, “ওই সমবায় সমিতি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। প্রায় ১০০ শতাংশ বাসিন্দাই সংখ্যালঘু সম্প্রদায়ের। তার পরেও আমরা ১৮টি আসন জিতেছি। এটা আমাদের কাছে নৈতিক জয়।” এ দিকে ভোটের ফল ঘোষণার আগে তৃণমূল শিবিরে মুহূর্তের জন্য তৈরি হয়েছিল বিভ্রান্তি। বিকেলে নন্দীগ্রামের সেবাশ্রয় শিবিরে থাকা তৃণমূল নেতারা বার বার রানিপুরে ফোন করে ফল জানতে চান। এক নেতা ভুলবশত জানান, বিজেপি ৩০টি আসনে জয়ী হয়েছে। সেই কথা শুনে চমকে যান সেবাশ্রয় শিবিরে থাকা এক প্রভাবশালী তৃণমূল নেতা। পরে সংশোধন করে জানানো হয়, ফলাফল ২৭-১৮। তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে হেসে ওঠেন তিনি। মজা করে বলেন, “যাক, এ যাত্রা তোকে আর সেবাশ্রয়ে আসতে হচ্ছে না।”