নিউজ পোল ব্যুরো:২৬/১১ মুম্বই হামলার স্মৃতি এখনও তাজা। সেই ভয়াবহ অভিজ্ঞতার পুনরাবৃত্তি কি ফের ঘটতে চলেছে? এমনই আশঙ্কা উসকে দিচ্ছে গোয়েন্দা সূত্রে উঠে আসা একাধিক চাঞ্চল্যকর তথ্য। ভারতের দিক থেকে নজর কি আদৌ সরছে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলোর? নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে লস্কর-ই-তৈবা ও জৈশ-ই-মহম্মদের সম্ভাব্য হামলার ছক (Lashkar Water Force threat)।
আরও পড়ুন:https://thenewspole.com/2026/01/26/nandigram-tmc-victory-ranipur-cooperative-election/
গোয়েন্দা সূত্রের দাবি, প্রায় ১৩৫ জন জঙ্গিকে নিয়ে তৈরি হয়েছে লস্করের বিশেষ ‘ওয়াটার ফোর্স’ (Lashkar Water Force threat)! এই ফোর্সের একমাত্র লক্ষ্য—জলপথ ব্যবহার করে গোপনে ভারতে ঢুকে বড়সড় রক্তক্ষয়ী হামলা চালানো।
সূত্র জানাচ্ছে, এবার আর কোনও হালকা প্রস্তুতি নয়। অত্যন্ত সুক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে এই জঙ্গিদের দেওয়া হচ্ছে আধুনিক ও বিশেষায়িত প্রশিক্ষণ।
স্কুবা ডাইভিং, গভীর জলে দীর্ঘ সময় সাঁতার, নৌকায় চেপে নিঃশব্দে অনুপ্রবেশ, এমনকি জল থেকেই বিস্ফোরক ব্যবহার করে হামলার ট্রেনিং চলছে বলে দাবি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
গোয়েন্দা সংস্থার হাতে এসেছে এই প্রশিক্ষণের একাধিক ভিডিও ফুটেজ। সূত্র অনুযায়ী, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নদী ও গভীর জলাশয় এলাকায় চলছে এই রিহার্সাল।
জানা যাচ্ছে, এই জঙ্গি ইউনিটের জন্য নির্দিষ্ট করা হয়েছে সাংকেতিক কোড, পদ ও এলাকা। কে কোথায় অপারেশন চালাবে—সবকিছুই নাকি আগে থেকেই চূড়ান্ত।
ভারতীয় সেনা ও নিরাপত্তা সূত্র মনে করিয়ে দিচ্ছে, ২৬/১১ দেশের নিরাপত্তা ব্যবস্থার বড় ফাঁকফোকর সামনে এনে দিয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমানে অনেক বেশি সতর্ক ভারত। উপকূলীয় নজরদারি, নৌবাহিনী ও কোস্ট গার্ডের তৎপরতা আগের তুলনায় বহুগুণ বেড়েছে।
তবুও, পাকিস্তান মদতপুষ্ট এই তথাকথিত ‘ওয়াটার ফোর্স’ প্রতিরক্ষা মহলে নতুন করে চিন্তার কারণ হয়ে উঠছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, জলপথে নজরদারি আরও জোরদার করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভারত প্রস্তুত।কিন্তু প্রশ্ন একটাই—সময়মতো কি আটকানো যাবে নতুন কোনও ২৬/১১-এর ছক?
