নিউজ পোল ব্যুরো: ২৬ জানুয়ারি ২০২৬, সোমবার (Monday Rashifal) মহাকাশে রচিত হচ্ছে এক বিরল মাহেন্দ্রক্ষণ। চন্দ্রের মেষ রাশিতে আগমন এবং মঙ্গলের বিশেষ দৃষ্টিতে সৃষ্টি হতে চলেছে শক্তিশালী ‘ধন যোগ’। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে ঐশ্বর্য ও শ্রী-বৃদ্ধির কারক বলা হয়। গ্রহ-নক্ষত্রের এই অপূর্ব বিন্যাস কার জীবনে নিয়ে আসবে সাফল্যের জোয়ার, আর কাদের হতে হবে সতর্ক? আসুন, নাক্ষত্রিক গণনায় দেখে নিই আপনার ভাগ্যের গতিপ্রকৃতি (Monday Rashifal)।
রাশিফল: (Monday Rashifal) গ্রহের ফেরে কেমন কাটবে আপনার দিন?
মেষ (Aries): মেষ রাশিতেই চন্দ্রের অবস্থান! মঙ্গলের প্রভাবে ব্যবসায়িক কোনো বড় চুক্তি বা ‘ডিল’ আজ আপনার ভাগ্য বদলে দিতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে।
বৃষ (Taurus): আধ্যাত্মিক ভ্রমণের যোগ প্রবল। আইনি জটিলতা থেকে মুক্তির পথ প্রশস্ত হবে। পরিবারে কোনো শুভ সংবাদ বা মঙ্গলানুষ্ঠানের পরিকল্পনা হতে পারে।
আরও পড়ুন: Sunday Horoscope: বড় চমক এই ৪ রাশির জীবনে! লক্ষ্মীলাভ নাকি বাধা? জানুন আপনার ভাগ্যফল
মিথুন (Gemini): আজ আপনার সৃজনশীলতা তুঙ্গে থাকবে। শৈল্পিক কাজে মন দিলে মানসিক শান্তি পাবেন। কর্মক্ষেত্রে বস বা ঊর্ধ্বতনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে পদোন্নতির সম্ভাবনা রয়েছে।
কর্কট (Cancer): দিনটি আপনার জন্য অত্যন্ত ফলদায়ক। আপনার একনিষ্ঠ পরিশ্রমের তাৎক্ষণিক ফল পাবেন আজ। দীর্ঘ প্রতীক্ষিত কোনো অসমাপ্ত কাজ আজ পূর্ণতা পেতে পারে।
সিংহ (Leo): কাজের চাপে নাজেহাল হতে পারেন, তবে আধ্যাত্মিক চর্চায় মন দিলে অস্থিরতা কমবে। কর্মক্ষেত্রে চক্রান্তকারীদের থেকে সাবধান থাকুন, নিজের বুদ্ধিতে প্রতিকূলতা কাটিয়ে উঠবেন।
কন্যা (Virgo): বাকসংযম আজ আপনার মূল মন্ত্র হওয়া উচিত। অহেতুক বিবাদে না জড়িয়ে নিজের ভাগ্যের ওপর ভরসা রাখুন। রাতের দিকে গ্রহের ফের অনুকূল হওয়ায় পরিস্থিতির উন্নতি হবে।
তুলা (Libra): কর্মক্ষেত্রে বিবাদ মিটে গিয়ে নতুন প্রাণশক্তি সঞ্চার হবে। তবে স্থাবর সম্পত্তি বা পৈতৃক ভিটে নিয়ে পরিবারে কিছুটা টানাপোড়েন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক (Scorpio): আর্থিক দিক থেকে আপনিই আজ সবথেকে শক্তিশালী। আয়ের একাধিক উৎস তৈরি হবে। ব্যবসায় নতুনত্বের ছোঁয়া দিলে ভবিষ্যতের ভিত মজবুত হবে।
ধনু (Sagittarius): ব্যবসায়িক ক্ষেত্রে ছোটখাটো ঝুঁকি নেওয়া আজ লাভজনক হতে পারে। তবে প্রিয়জনের জন্য হঠাত কিছু অর্থের সংস্থান করতে হতে পারে। নতুন কোনো সুযোগ আপনার দরজায় কড়া নাড়ছে।
মকর (Capricorn): যৌথ ব্যবসায় বিনিয়োগের জন্য সুবর্ণ সুযোগ। সন্তানের ভবিষ্যৎ নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। সততা বজায় রাখলে সাফল্য আপনার হাতের মুঠোয় আসবে।
কুম্ভ (Aquarius): শরীর নিয়ে অবহেলা করবেন না। ঋতু পরিবর্তনের জেরে সর্দি-কাশির সমস্যা হতে পারে। ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার সময় তাড়াহুড়ো না করে অভিজ্ঞদের পরামর্শ নিন।
মীন (Pisces): বুদ্ধির জোরে অসম্ভবকে সম্ভব করবেন আজ। ধৈর্য ও মার্জিত ব্যবহার আপনার বড় অস্ত্র। কোনো আর্ত মানুষকে সাহায্য করলে গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
