নিউজ পোল ব্যুরো: আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather)সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আপাতত রাজ্যে শীতের আমেজ বজায় থাকলেও ধীরে ধীরে বসন্তের ছোঁয়া স্পষ্ট হয়ে উঠছে (Weather Update) । দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শীত কার্যত বিদায় নিচ্ছে, যদিও মাঝেমধ্যে উত্তুরে হিমেল হাওয়া আবার শীতের অনুভূতি জাগিয়ে তুলছে (South Bengal Weather Update)। কখনও আবার দক্ষিণা বাতাসের প্রভাবে আবহাওয়ায় উষ্ণতার ছোঁয়া মিলছে। সব মিলিয়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখন বসন্তের আবহই প্রধান (Weather Update)।
দক্ষিণবঙ্গের শীতলতম স্থান হিসেবে উঠে এসেছে কল্যাণী। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১০.৭ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে, উত্তরবঙ্গের সমতল এলাকায় সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে মাঝিয়ানে (Weather Update)। তবে গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে শীতল স্থান এখনও দার্জিলিং। পাহাড়ি এই শহরে তাপমাত্রা নেমেছে মাত্র ৩.৮ ডিগ্রি সেলসিয়াসে, যা শীতের প্রকোপ স্পষ্ট করে। কলকাতার কথায় এলে, আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি। আবহাওয়া দপ্তরের মতে, আগামী ছয় থেকে সাত দিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ আপাতত একই ধরনের আবহাওয়া বজায় থাকবে (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
উত্তরবঙ্গের জেলাগুলিতে যদিও শীতের দাপট এখনও কিছুটা রয়েছে (North Bengal Weather Update)। বিশেষ করে পাহাড়ি এলাকায় ঠান্ডার প্রকোপ বেশি অনুভূত হচ্ছে। সকালের দিকে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।এদিকে উত্তর ভারতে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কাশ্মীর ও হিমাচল প্রদেশে চলছে প্রবল তুষারপাত। এর জেরে বহু জায়গায় সড়ক ও রেল পরিষেবা ব্যাহত হয়েছে (Weather Update)। বরফে ঢেকে যাওয়া রাস্তায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। অনেক যাত্রীকে প্রবল ঠান্ডার মধ্যে গাড়িতেই রাত কাটাতে হয়েছে। তবে এই প্রতিকূলতার মধ্যেও পর্যটকদের একাংশ তুষারাবৃত প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। সব মিলিয়ে বলা যায়, কলকাতা ও দক্ষিণবঙ্গে বসন্তের আবহ স্পষ্ট হলেও উত্তরবঙ্গে এখনও শীতের রেশ রয়ে গেছে, আর আগামী কয়েক দিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই (Weather Update)।
