নিউজপোল ব্যুরোঃ জ্যৈষ্ঠের ঝড়ো হাওয়ার দাপটে (Strong Gusty Wind) বৃহস্পতিবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে। এতদিন গরমের দাপটে দক্ষিণবঙ্গের মানুষ হাঁসফাঁস করছিল চাতক পাখির মতো। ভ্যাপসা গরম, ঘামে ভেজা দুপুর আর অসহ্য আর্দ্রতায় কার্যত নাজেহাল ছিল গোটা শহরবাসীর। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আজ কলকাতা ও সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সকাল থেকেই চড়া রোদের পর আকাশে মেঘের আনাগোনা, আর সেই সঙ্গেই মিলেছে স্বস্তির খবর। আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে আগেই জানা গিয়েছিল, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ার কিছু অংশে ঝড়ের প্রভাব বেশি থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করলেও বিকেলের পর থেকে কলকাতায় পাল্টে গেল সে দৃশ্য। জ্যৈষ্ঠের ঝড়ো হাওয়ার দাপটে আজ বিকেল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে। শহরের অনেক স্থানে উপড়ে পড়েছে জার বিভিন্ন জায়গায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ঝড়-বৃষ্টির যার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও পড়েছে প্রভাব। প্রবল ঝোড়ো হাওয়ার জেরে শহরের বিভিন্ন প্রান্তে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এরই মাঝে ঝড়ের দাপটেই ভেঙে গেছে ব্রিজি মেট্রোর (Breezy Metro) শেড (Shed)। কলকাতা বিমানবন্দরে (Airport) রানওয়ে (Runway) জলমগ্ন হওয়ায় বিমান চলাচল বন্ধ হয়ে যায়। প্রবল ঝড়-বৃষ্টিতে আটকে পড়েছেন বহু মানুষ। এছাড়া বৃষ্টির দাপটে শিয়ালদহ-বনগাঁ লাইনে ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টা দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বজায় থাকতে পারে। আবহাওয়া দপ্ততরের তরফে সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। বিশেষ করে পুরোনো গাছ, হোর্ডিং (Hoarding) কিংবা খোলা জায়গার আশেপাশে অযথা ভিড় না করার পরামর্শ দেওয়া হয়েছে. দীর্ঘ দাবদাহের পর বৃষ্টি কিছুটা স্বস্তি আনলেও ঝড়ের জেরে তৈরি হওয়া ক্ষয়ক্ষতি এখন চিন্তার কারণ হয়ে উঠেছে বিভিন্ন এলাকায়। আবহাওয়া দফতরের সুত্রানুযাই , আগামীকাল পর্যন্ত এই ঝড়-বৃষ্টির প্রভাব বজায় থাকতে পারে। তবে রবিবারের পর থেকে ধীরে ধীরে কমতে পারে বৃষ্টির দাপট। দীর্ঘদিনের তীব্র গরমের পর এই বৃষ্টি যে শহরবাসীর কাছে অনেকটা স্বস্তির নিশ্বাস হয়ে উঠবে, তা বলাই যায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কঃ :–https://youtube.com/@newspolebangla
