সারভাইক্যাল ক্যান্সারের বিরুদ্ধে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। কিশোরীদের জন্য বিনামূল্যে সারভাইক্যাল ক্যান্সারের টিকাকরণ শুরু, রাজ্যজুড়ে রাজ্যের ২৩৫ স্বাস্থ্য কেন্দ্রে মিলবে HPV টিকা

রাজ্য স্বাস্থ্য

নিউজপোল ব্যুরোঃ সারভাইক্যাল ক্যান্সার (Cervical Cancer) প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। আজ বিধাননগর হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হল কিশোরীদের জন্য বিনামূল্যে HPV (Human Papilloma virus) টিকাকরণ কর্মসূচি । উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রের সহযোগিতায় শুরু হওয়া এই উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় আগামী তিন মাস ধরে সাড়ে সাত লাখ মেয়েকে এই টিকা (Vaccine) বিনামূল্যে দেওয়া হবে বলে জানা গিয়েছে। স্বাস্থ্য দফতরের (Health Department) আশা, এই কর্মসূচি ভবিষ্যতে বহু মেয়েকে সারভাইক্যাল ক্যান্সারের ঝুঁকি (Cancer Risk) থেকে সুরক্ষা দিতে সাহায্য করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের হাসপাতাল (Hospital) ও মেডিক্যাল কলেজ (Medical College)-সহ মোট ২৩৫টি স্বাস্থ্যকেন্দ্রের (Health Centre) মাধ্যমে এই টিকাকরণ কর্মসূচি পরিচালিত হবে। প্রথম পর্যায়ে ১৪ থেকে ১৫ বছর বয়সী কিশোরীদের টিকা দেওয়া হবে। এই প্রকল্পের (Project) জন্য কেন্দ্রের পক্ষ থেকে ৭ লক্ষ ৭২ হাজার ৬৫০ ডোজ় (Dose) টিকা পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPV সংক্রমণ (Infection) সারভাইক্যাল ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। নির্দিষ্ট বয়সে এই টিকা গ্রহণ করলে শরীরে প্রতিরোধ ক্ষমতা  তৈরি হয়, যা ভবিষ্যতে ক্যান্সারের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কিশোরী বয়সেই টিকাকরণকে সবচেয়ে কার্যকর  বলে মনে করছেন বিশেষজ্ঞরা (Experts)।

সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে টিকা দেওয়ার সিদ্ধান্ত বহু পরিবারের জন্য স্বস্তির আশ্বাস এনে দিয়েছে।  এই টিকাকরণ কর্মসূচি আগামী প্রজন্মের মেয়েদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ার পথে এক উল্লেখযোগ্য পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। তবে চিকিৎসকদের মতে, পুরুষদের মধ্যেও এই ভাইরাসের সংক্রমণের ঝুঁকি রয়েছে। সেই কারণেই ভবিষ্যতে জাতীয় টিকাকরণ কর্মসূচিতে  পুরুষদের অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। যদিও এ বিষয়ে এখনও কেন্দ্রের তরফে কোনও নির্দিষ্ট সময়সীমা (Timeline) ঘোষণা করা হয়নি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশা, আগামী দিনে টিকার পরিধি আরও বাড়ানো হতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কঃ :https://youtube.com/@newspolebangla