নিউজ পোল ব্যুরো: পুজোর আগমনী সুরের মাঝে ও পরবর্তী সময়ে পূর্ব রেল একাধিক নতুন লোকাল ট্রেন (Local Train) পরিষেবা চালু করেছে। নিত্যযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবার আরও একটি গুরুত্বপূর্ণ রুটে পরিষেবা শুরু হচ্ছে। জানানো হয়েছে, কৃষ্ণনগর জংশন (Krishnanagar Junction) এবং আমঘাটা হল্ট (Amghata Halt)–এর মধ্যে তিন জোড়া নতুন লোকাল ট্রেন চলাচল করবে। আগামী সোমবার থেকেই এই ট্রেনগুলি নিয়মিতভাবে রেলপথে নামতে চলেছে। এর আগে আজ, শনিবার অর্থাৎ ১৫ নভেম্বর, উদ্বোধন হচ্ছে কৃষ্ণনগর-আমঘাটা-কৃষ্ণনগর লোকাল পরিষেবা। উদ্বোধনী ট্রেনটি দুপুরে আমঘাটা থেকে ছেড়ে কৃষ্ণনগর পৌঁছাবে নির্ধারিত সময়ে।
আরও পড়ুন:Burrabazar Fire: বড়বাজারে আগুনের তাণ্ডব! অগ্নিকাণ্ডে নরকতুল্য পরিস্থিতি
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে সোমবার থেকে প্রতিদিন সকাল ৬:৪৫ থেকে রাত ৯:৫৫ পর্যন্ত এই নতুন ক্রিশ্চনগর-আমঘাটা লোকাল সার্ভিস (Krishnanagar-Amghata Local Service) চলবে। নতুন রুটে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার্থে রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই পুরো সময়সূচি প্রকাশ করেছে।
সময়সূচি অনুযায়ী, ৩১৮১১ কৃষ্ণনগর-আমঘাটা লোকাল (31811 Local Train) সকাল ৬:৪৫-এ কৃষ্ণনগর জংশন থেকে ছাড়বে এবং প্রায় ৭টা নাগাদ পৌঁছাবে আমঘাটা হল্টে। সকালের এই প্রথম ট্রেনটি এলাকার চাকুরিজীবী ও ছাত্র-ছাত্রীদের জন্য বড় সুবিধা এনে দেবে বলে আশা করা হচ্ছে।

দ্বিতীয় ট্রেন ৩১৮১৩ দুপুর দেড়টার সময় কৃষ্ণনগর থেকে রওনা দেবে। দুপুর ১:৪৫-এ ট্রেনটি পৌঁছাবে আমঘাটায়। দিনের ব্যস্ত সময়ে এই পরিষেবাটি যাত্রীচাপ কিছুটা কমাতে সাহায্য করবে। রাতের শেষ সার্ভিস ৩১৮১৫ কৃষ্ণনগর-আমঘাটা লোকাল কৃষ্ণনগর থেকে ছাড়বে রাত ৯:১৫-এ এবং পৌঁছাবে রাত ৯:৩০ নাগাদ। তিনটি ট্রেনের মধ্যেই এটি দিনের শেষ ট্রেন।অন্যদিকে, আমঘাটা থেকে কৃষ্ণনগরের দিকে শেষ ফেরত ট্রেন ৩১৮৮৬ ছাড়বে রাত ৯:৩৮-এ এবং ৯:৫৫-এর মধ্যে কৃষ্ণনগর জংশনে পৌঁছে যাবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
আজকের উদ্বোধনী বিশেষ লোকালটি দুপুর ১২টায় আমঘাটা থেকে ছাড়বে এবং ১২:১৫-এ কৃষ্ণনগরে পৌঁছে এই নতুন পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করবে। নতুন লোকাল পরিষেবার ফলে দুই স্টেশনের মধ্যে যাত্রীদের দৈনন্দিন যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে বলে রেল সূত্রের মত।
