Himachal Pradesh: ফের হিমাচলে ভূমিধস, যাত্রীবোঝাই বাস ধ্বংসস্তূপে, একে একে বাড়ছে মৃতের সংখ্যা

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ফের প্রকৃতির নির্মম থাবা হিমাচল প্রদেশের (Himachal Pradesh) পাহাড়ি অঞ্চলে । মঙ্গলবার সকালে বিলাসপুর জেলার বলু ব্রিজ সংলগ্ন এলাকায় ভয়াবহ ভূমিধসে (Landslide) যাত্রীবোঝাই একটি বাস সম্পূর্ণ চাপা পড়ে যায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে, আরও বহুজন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা।

আরও পড়ুন: BJP-TMC Clash: আগরতলায় তৃণমূল কার্যালয় ধ্বংস, বিজেপি-তৃণমূল সংঘর্ষ চরমে

জানা গিয়েছে, বাসটি মারোটান–কালাউল (Himachal Pradesh) রুটে যাচ্ছিল, যখন আচমকা পাহাড়ের একাংশ ধসে পড়ে। প্রায় ৩০ জন যাত্রী ছিলেন ওই বাসে। পাহাড়ি ধ্বসে পাথর, কাদা ও মাটি একসঙ্গে গড়িয়ে পড়ে বাসের উপর, নিমেষে দুমড়ে-মুচড়ে যায় পুরো গাড়িটি। উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দারা একত্রে উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। এখন পর্যন্ত চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, যাদের মধ্যে একজন নাবালিকা রয়েছে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে ১৫টি মৃতদেহ উদ্ধার করা গেছে। উদ্ধার কাজ এখনও চলছে, রাতভর তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

ঘটনাস্থলের (Himachal Pradesh) ভিডিও ফুটেজ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে একাধিক JCB মেশিন পাথরের স্তূপ সরিয়ে তল্লাশি চালাচ্ছে। বাসের একাংশ দৃশ্যমান, যার উপর দিয়ে বইছে পাথর ও মাটির স্তর ভয়াবহ চিত্র দেখে শিউরে উঠছে নেটিজেনরা। টানা বৃষ্টির জেরে উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন অঞ্চলে ভূমিধসের প্রবণতা ভয়াবহভাবে বেড়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়েছে, যান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

এই মর্মান্তিক ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর দফতর (PMO) থেকে এক্স (X)-এ জানানো হয়েছে, “এই দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। প্রয়াতদের পরিবারদের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।” এছাড়া, PMNRF থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে অনুদান ঘোষণা করা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole