নিউজ পোল ব্যুরো: এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে কোনও জোটে না গিয়ে একাই লড়াইয়ের ময়দানে নেমেছে কংগ্রেস। রাজ্যের সবকটি ২৯৪টি আসনেই তারা প্রার্থী দিয়েছে। এই সিদ্ধান্তের ফল কী দাঁড়ায়, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। কারণ বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভায় কংগ্রেসের একজনও বিধায়ক নেই। সেই প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) মন্তব্য করেছেন, এ বার বাংলায় কংগ্রেস অন্তত নিজেদের খাতা খুলতে পারে। গতকাল রাজ্যে নির্বাচনী প্রচারে এসে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে শাহ এই মন্তব্য করেন। অন্যদিকে, তামিলনাড়ুতে প্রচারে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) প্রধানমন্ত্রী মোদীকে বিতর্কিত মন্তব্য করেন। তিনি সাংবাদিক বৈঠকে মোদীকে ‘সন্ত্রাসবাদী’ বলে উল্লেখ করলেও পরে ব্যাখ্যা দেন যে, তার বক্তব্যের অর্থ ছিল প্রধানমন্ত্রী সাধারণ মানুষ ও বিরোধী দলগুলিকে আতঙ্কিত করছেন।
আরও পড়ুন: Weather Update : দক্ষিণবঙ্গে তীব্র দহনজ্বালা! তবে কি মিলবে বৃষ্টি? কী বলছে আবহাওয়া দফতর
এই মন্তব্যকে হাতিয়ার করেই বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করেছে। শাহ (Amit Shah) বলেন, রাহুল গান্ধীর সান্নিধ্যে থাকার কারণে খাড়গের ভাষা ক্রমশ অবনতি হচ্ছে। তার কথায়, ‘মোদীর বিরুদ্ধে যত কুৎসা রটানো হবে, ততই পদ্মফুল আরও শক্তিশালী হয়ে ফুটবে।’ পাশাপাশি তিনি দাবি করেন, তামিলনাড়ু ও পন্ডিচেরিতে কংগ্রেস ডাবল ফিগার ছুঁতে পারবে না এবং অসমে বড় পরাজয়ের মুখে পড়বে। তবে বাংলার ক্ষেত্রে খানিক ভিন্ন সুর শোনা যায় শাহের বক্তব্যে। তিনি ইঙ্গিত দেন, এ রাজ্যে কংগ্রেস অন্তত একটি বা কয়েকটি আসনে জয় পেতে পারে। একই সঙ্গে তৃণমূল নেত্রী মমতাকেও নিশানা করে বলেন, কংগ্রেসের সঙ্গে থাকলে তাঁর দলও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অন্যদিকে, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বিজেপির এই মন্তব্যকে রাজনৈতিক কৌশল বলেই মনে করছে। তাদের দাবি, মহিলা সংরক্ষণ বিলকে সামনে রেখে বিজেপি নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু বিরোধীদের ঐক্যবদ্ধ অবস্থানের ফলে তা পুরোপুরি সফল হয়নি। সেই কারণেই এখন ভিন্ন ভিন্ন রাজ্যে কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে আলাদা আলাদা মন্তব্য করা হচ্ছে বলে কংগ্রেসের অভিযোগ।
