নিউজ পোল ব্যুরো: উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই যেন একসঙ্গে ধরা পড়ছে প্রকৃতির দুই বিপরীত মুখ। একদিকে উত্তরবঙ্গে বৃষ্টির ঝিরঝিরে আমেজ (Rain Forecast), অন্যদিকে দক্ষিণবঙ্গে সূর্যের প্রখর তেজ (Weather Update)। উত্তরবঙ্গে যখন আকাশ মেঘলা, হালকা থেকে মাঝারি বৃষ্টির দাপট, তখন দক্ষিণবঙ্গে তীব্র রোদ আর ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ (Heatwave Alert)। আলিপুর আবহাওয়া দফতরের (IMD Update) পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আপাতত তাপপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে পুরুলিয়া ও পূর্ব বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দিনের তাপমাত্রা অনেক জায়গায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে, যা স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা বেশি। এর সঙ্গে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প মিশে যাওয়ায় গরমের অস্বস্তি আরও তীব্র হয়ে উঠেছে। ঘাম, ক্লান্তি এবং অসহ্য আর্দ্রতা মিলিয়ে জনজীবন কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে (Weather Update)।
আরও পড়ুন: TMC : মেদিনীপুরে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তৃণমূলের, নির্বাচন কমিশনের দ্বারস্থ দল
এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর (IMD)। গোটা দক্ষিণবঙ্গ বৃষ্টির জন্য যেন চাতক পাখির মতো চেয়ে ওত পেতে আছে, তবে সম্পূর্ণ নিরাশ হওয়ার মতো পরিস্থিতি নয়। আজ বিকেলের পর থেকে কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও কলকাতায় (Kolkata) আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবুও কিছুটা স্বস্তির ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। সবচেয়ে বড় স্বস্তির খবর, আগামী ২৬ এপ্রিল থেকে কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে সপ্তাহের শেষে গরমের তীব্রতা কিছুটা হলেও কমতে পারে বলে আশা করা হচ্ছে (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অন্যদিকে, উত্তরবঙ্গের চিত্র একেবারেই আলাদা ( North Bengal Weather Update)। সেখানে আগামী ৬ থেকে ৭ দিন ধরে প্রায় প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে পাহাড়ি এলাকায় ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে। এছাড়াও কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মালদা জেলায়ও বিক্ষিপ্তভাবে বৃষ্টির দেখা মিলতে পারে (Weather Update)।
