EVM Guidelines: ইভিএমের বোতামে এগুলি থাকলেই বিপদ! ভোট বাতিল নিয়ে কড়া হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

রাজ্য

নিউজ পোল ব্যুরো: প্রথম দফার ভোটের আগে রাজ্যের ১৫২টি বিধানসভা কেন্দ্রে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ভোটকে ঘিরে যাতে কোনও ধরনের অনিয়ম বা বিতর্ক না তৈরি হয়, সেই লক্ষ্যে ইভিএম ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটগ্রহণের আগে এবং চলাকালীন ইভিএমের (EVM Guidelines) প্রতিটি অংশ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের।

আরও পড়ুন: Canning: ক্যানিংয়ে পঞ্চায়েত সদস্যর বাড়িতে হামলার অভিযোগ ISF-র বিরুদ্ধে, ঘটনাস্থলে শওকত ও বাহারুল

নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশিকায় বলা হয়েছে, ইভিএমের ভোটদানের বোতামে (EVM Guidelines) কোনও ধরনের বাইরের পদার্থ থাকা চলবে না। বিশেষ করে কালি, আঠা, সুগন্ধি বা রাসায়নিক জাতীয় কিছু বোতামের উপর পাওয়া গেলে তা সন্দেহজনক বলে বিবেচিত হবে। কমিশনের মতে, এ ধরনের উপস্থিতি ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এবং সেটিকে ‘ট্যাম্পারিং’-এর সম্ভাবনা হিসেবে দেখা হবে।

প্রিসাইডিং অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে ভোট (EVM Guidelines) শুরুর আগে ব্যালট ইউনিট ভালোভাবে পরীক্ষা করার। প্রার্থীদের নাম স্পষ্টভাবে দৃশ্যমান কি না, বোতামগুলির অবস্থা স্বাভাবিক আছে কি না এবং কোনও অস্বাভাবিকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। ভোট চলাকালীনও নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোথাও কোনও অসঙ্গতি ধরা পড়ে, তবে তাৎক্ষণিকভাবে রিটার্নিং অফিসার বা সেক্টর অফিসারকে জানাতে হবে।

ভোটকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কমিশন আরও একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে। রাতের নির্দিষ্ট সময়ে মোটরবাইক চলাচলে নিয়ন্ত্রণ, পর্যটন এলাকাগুলিতে বাইরের লোকজনের প্রবেশে বিধিনিষেধ এবং ভোটকেন্দ্রের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটের দিন বুথের নির্দিষ্ট দূরত্বের মধ্যে শুধুমাত্র ভোটারদের প্রবেশের অনুমতি থাকবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole