নিউজ পোল ব্যুরো:আরজি করের ধর্ষণ ও হত্যাকাণ্ডের (RG Kar case police assault investigation) এক বছর পর শনিবার নবান্নে আয়োজিত ‘নবান্ন অভিযান’ কর্মসূচির সময় পুলিশের বিরুদ্ধে নির্যাতিতার মায়ের মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা তীব্র আকার নেয়। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা জখম পুলিশকর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে জানিয়েছেন, নির্যাতিতার মায়ের আহত হওয়ার অভিযোগের তদন্ত করা হবে। তিনি বলেন, “ওঁকে মারধর করা হয়েছে কি না, সেটা খতিয়ে দেখা হবে। যদি গায়ে হাত তোলা হয়ে থাকে, তা কারা করেছেন, তদন্ত হবে।”
আরও পড়ুন:https://thenewspole.com/2025/08/10/tmc-social-boycott-abhaya-family-justice-denied/
পুলিশ কমিশনার আরও জানান, নির্যাতিতার মা যদি অভিযোগ দাখিল করতে চান, তাহলে পুলিশ হাসপাতালে গিয়ে অভিযোগ নিবেন। “অভিযোগ এলে অবশ্যই তদন্ত করা হবে, অভিযোগ না এলেও স্বতঃপ্রণোদিত ভাবে আমরা তদন্ত শুরু করেছি,” তিনি বলেন।
বিজেপি এর আহ্বানে ধর্মতলা থেকে শুরু হওয়া মিছিল নবান্নের উদ্দেশ্যে রওনা দেয়। মিছিলে ছিলেন নির্যাতিতার মা-বাবা, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, জোয়েল মুর্মু, আশিস বিশ্বাসসহ অন্যান্য নেতা ও কর্মীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, সুব্রত ঠাকুর, অশোক দিন্দা, নীলাদ্রিশেখর দানা-সহ আরও অনেক বিজেপি বিধায়ক মিছিলে যোগ দেন।
পুলিশ জওহরলাল নেহরু রোডের উড়ালপুলের র্যাম্পে ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা করে। কিছু বিজেপি কর্মী ব্যারিকেডে ধাক্কাধাক্কি শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। সেই সময়ে নির্যাতিতার মা অভিযোগ করেন, তাঁর কপাল ও পিঠে চোট লেগেছে এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “মায়ের ইনজুরি গুরুতর, শাঁখা-পলা ভেঙেছে। অভয়ার বাবা-মাও পুলিশি হামলার শিকার হয়েছেন। প্রায় ১০০ জন বিজেপি কর্মী জখম হয়েছেন।”
তবে পুলিশের তরফ থেকে মারধরের অভিযোগ খণ্ডন করা হয়। রবিবার সকালে কমিশনার মনোজ বর্মা বলেন, “সিসিটিভি ফুটেজসহ সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ইনজুরি হয়েছে, এটা দুঃখজনক, কিন্তু কেন এবং কীভাবে তা ঘটল, তদন্তের মাধ্যমে জানা যাবে।”
অন্যদিকে, নবান্ন অভিযানের (RG Kar case police assault investigation) সময় পুলিশের বাধা ও হুমকির অভিযোগে সাতটি এফআইআর দায়ের হয়েছে বিজেপি নেতাদের বিরুদ্ধে। লালবাজার সূত্রে জানা গেছে, এই এফআইআরে রয়েছে বিজেপি বিধায়ক অশোক দিন্দা, অগ্নিমিত্রা পাল ও কৌস্তভ বাগচীর নাম। অভিযুক্তরা পুলিশকর্মীদের বাধা দিচ্ছেন এবং হুমকি দিয়েছেন বলে অভিযোগ।
লালবাজারের প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, এক পুলিশকর্মীকে আক্রান্ত করা হচ্ছে। নবান্ন অভিযানের সময় মোট পাঁচ পুলিশকর্মী জখম হন।
নবান্ন অভিযান এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা রাজ্যের রাজনৈতিক পরিবেশে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। তদন্তের ফলাফলের প্রতি নজর রাখা হচ্ছে।
