Raj-Subhashree: একারত্তি বোনের হাতের রাখিতে খুশি ‘রাজপুত্র’! রাজ-শুভশ্রীর ঘরে উৎসবের আমেজ

রাশিফল

নিউজ পোল ব্যুরো: ভাই-বোনের সম্পর্কের বিশেষ দিনে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Raj-Subhashree) ছোট্ট ছেলে ইউভান পালন করল বড় দায়িত্ব। শনিবার রাখি বেঁধে দিল তার একরত্তি বোন ইয়ালিনি (Yaalini) । রাখি হাতে পেয়ে দাদা শুধু হাসিমুখেই থাকেনি, আদরে ভরিয়ে দিল বোনকে এবং দিল মনপসন্দ উপহার খেলার বল।

আরও পড়ুন: Ditipriya Roy: চিত্রনাট্য, নাকি বাস্তব জীবনের নাটক! একদিনেই মিটল জীতু-দিতিপ্রিয়ার মনোমালিন্য

রাজ জানান, শুক্রবার থেকেই চক্রবর্তী পরিবারে উৎসবের আমেজ। ওই দিন ছিল শুভশ্রীর ছবি গৃহপ্রবেশ-এর সাফল্যের ৫০ দিন পূর্তি। সেই উপলক্ষে রাজ-শুভশ্রী (Raj-Subhashree) আয়োজন করেছিলেন ঘরোয়া পার্টি। পরের দিন ছিল একেবারে পারিবারিক উদ্‌যাপন রাখি বন্ধন। শুধু ইয়ালিনি নয়, রাজের তিন ভাগ্নিও ইউভানকে (Yuvaan) রাখি পরিয়েছে। প্রত্যেককে ইউভান উপহার দিয়েছে।উৎসব মানেই পরিবারের সবাই মিলে আনন্দ এটাই রাজের স্ত্রী শুভশ্রীর নিয়ম। শনিবারও তার ব্যতিক্রম হয়নি। রাজের দিদিরাও ভাইকে রাখি পরাতে এসেছিলেন। এরপর ছিল ইউভানের পালা। রাজ (Raj-Subhashree) হাসতে হাসতে বললেন, “আমার কাছে উদ্‌যাপন মানেই পাঞ্জাবী-পাজামা। তবে ইউভান এতে ততটা স্বচ্ছন্দ নয়। একবার শুভশ্রীর কাছে বলেছিল প্যান্ট-শার্ট পরালে বেশি মজা হবে।” তাই এবারও ‘রাজ-পুত্র’ সাজল ক্যাজুয়াল পোশাকে, আর ইয়ালিনি সেজেছিল সালোয়ার-কামিজে।

দাদার উপহারে খুশি ইয়ালিনি। তবে বোন দাদাকে কিছু দিয়েছে কি না, সেই প্রশ্নে রাজের অকপট স্বীকারোক্তি “এই রে, এটা তো জানি না। শুভ বলতে পারবে।” তবুও বাবা রাজ নিশ্চিত, খেলনা পেয়ে বোনের আনন্দ ছিল চোখে পড়ার মতো।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole