Modi Iran call:”উদ্বেগজনক পরিস্থিতি, অবিলম্বে আলোচনা প্রয়োজন” পারমাণবিক আশঙ্কার মুখে ইরানকে মোদীর স্পষ্ট বার্তা, বিশ্বজুড়ে নতুন আলোড়ন

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো:বিশ্ব যখন পারমাণবিক যুদ্ধের সম্ভাবনায় শঙ্কিত, ঠিক তখনই ভারত এক অনন্য কূটনৈতিক উদ্যোগের নজির গড়ল। রবিবার ভোরে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে আমেরিকার বর্বরোচিত বিমান হামলার পরই আন্তর্জাতিক অঙ্গনে চরম উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি ক্রমেই রণক্ষেত্রের দিকে এগোচ্ছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এই প্রেক্ষিতে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi Iran call) সরাসরি ফোন করেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ানকে।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/06/22/bjp-tiranga-rally-suvendu-thakurnagar-operation-sindoor/

টেলিফোনিক বার্তালাপে মোদী গভীর উদ্বেগ প্রকাশ করেন ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে। আন্তর্জাতিক স্তরে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপের তাৎপর্য শুধু দ্বিপাক্ষিক সম্পর্কেই সীমাবদ্ধ নয়—এটি গোটা বিশ্বের কাছে এক গুরুত্বপূর্ণ বার্তা।

মোদী (Modi Iran call) নিজের ‘এক্স’ (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে জানান, “ইরানের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।” সঙ্গে এটাও স্পষ্ট করে দেন যে, অবিলম্বে উত্তেজনা প্রশমনের প্রয়োজন আছে এবং আলোচনার মাধ্যমে স্থিতাবস্থায় ফেরা উচিত। এই বিবৃতি ভারতের সুদূরদর্শী এবং দায়িত্ববান কূটনীতির প্রতিচ্ছবি।

বিশ্লেষকরা মনে করছেন, এই বক্তব্য ভারতের ‘স্ট্র্যাটেজিক নিউট্রালিটি’-এরই বহিঃপ্রকাশ। ভারত বারবারই রাশিয়া-ইউক্রেন, ইজরায়েল-গাজা কিংবা ইজরায়েল-ইরান সংঘাতের সময় শান্তিপূর্ণ সমাধানকে অগ্রাধিকার দিয়েছে।

এই পরিস্থিতিতে ভারত কোনো পক্ষকেই প্রকাশ্যে সমর্থন করতে রাজি নয়। এর পেছনে রয়েছে ভারতের দ্বিমুখী কূটনৈতিক স্বার্থ। একদিকে ইজরায়েল ভারতের শক্তিশালী প্রতিরক্ষা অংশীদার, অন্যদিকে ইরান গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী দেশ—বিশেষত চাবাহার বন্দর এবং তেল আমদানির ক্ষেত্রেও দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত গভীর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

গত ১৩ জুন ইজরায়েলের প্রথম ইরান আক্রমণের পর ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখন মোদীকে ফোন করেছিলেন, সেসময়ও মোদী ‘শান্তির পথে’ ফেরার বার্তা দিয়েছিলেন। ধারাবাহিকভাবে এই শান্তিপন্থী অবস্থান ভারতের পররাষ্ট্রনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠেছে।

বিশ্ব যখন সংঘাতের মুখোমুখি, তখন ভারতের পক্ষ থেকে মোদীর এই পদক্ষেপ দেখিয়ে দিল—কূটনীতি ও সংলাপই বর্তমান সংকটের একমাত্র টেকসই সমাধান।