Congress vs Tharoor: ‘ডানা আমার, আর আকাশ কারও নয়’, তবে এবার কি বিজেপিতে থারুর?

দেশ

নিউজ পোল ব্যুরো: রাজনীতির আকাশে হঠাৎই দেখা দিয়েছে এক ‘মুক্ত পাখি’র ওড়াউড়ি। তার ডানায় ভর করেই শুরু হয়েছে জল্পনার ঝড়। কংগ্রেসের (Congress) প্রবীণ নেতা তথা তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর (Congress vs Tharoor) সম্প্রতি এক রহস্যময় পোস্ট করে ফের শিরোনামে চলে এসেছেন। তারপর থেকেই কংগ্রেস শিবিরে অস্বস্তির বাতাস।

আরও পড়ুন: Digha Rathyatra 2025: প্রথমবার দিঘায় নতুন মন্দির থেকে রথ! কখন শুরু হবে রথ চলা? ভিড় সামলাতে কি ব্যবস্থা নেওয়া হবে? জানুন

ঘটনার সূত্রপাত থারুরের এক টুইট থেকে, যেখানে তিনি লেখেন, “উড়তে অনুমতি চাইবেন না। ডানা আপনার, আকাশ কারও নয়।” সঙ্গে ছিল একটি উড়ন্ত পাখির ছবি। রাজনীতির আঙিনায় এই বার্তাকে অনেকেই কংগ্রেস (Congress vs Tharoor) নেতৃত্বের প্রতি পরোক্ষ চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন। আর সেই পরিপ্রেক্ষিতে কংগ্রেস নেতা মানিকম ঠাকুর সরাসরি নাম না করেই কটাক্ষ করেন, “পাখিদের উড়তে অনুমতি লাগে না, তবে আকাশ দেখতে হয়। আজকাল এমনকি মুক্ত পাখিকেও আকাশ দেখতে হয়, কারণ বাজপাখি, শকুন আর ঈগলেরা সদা তৎপর। স্বাধীনতা বিনামূল্যে আসে না, যখন দেশপ্রেম শিকারের হাতিয়ার হয়ে দাঁড়ায়।”

সাম্প্রতিক থারুরের (Shashi Tharoor) কিছু মন্তব্য কংগ্রেসের কপালে ভাঁজ ফেলেছে। বিশেষত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভূয়সী প্রশংসা যেখানে তিনি মোদীকে “ভারতের জন্য একটি বড় সম্পদ” বলে অভিহিত করেছেন। সেটি নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। অনেকে মনে করছেন, থারুর কি তবে বিজেপির দিকে ঝুঁকছেন?এই জল্পনায় জ্বালানি জুগিয়েছে সরকারের পক্ষ থেকে থারুরকে পাকিস্তান-বিরোধী ‘অপারেশন সিঁদুর’-এ (Operation Sindoor) সর্বদলীয় প্রতিনিধিদলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া। তবে থারুর (Congress vs Tharoor) স্পষ্ট জানিয়েছেন, এটি কোনও দলের প্রতি আনুগত্য নয়, বরং দেশের প্রতি দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।

তিনি আরও জানান, দলীয় মতবিরোধ থাকতেই পারে, কিন্তু তা আদর্শ বা দলের প্রতি আনুগত্যে ছায়া ফেলে না। তবে তাঁর বারবারের ‘মুক্ত কণ্ঠে’ কথা বলা ও মোদীর (Narendra Modi) প্রতি প্রশংসা যে কংগ্রেসের অন্দরমহলে অস্বস্তি সৃষ্টি করেছে, তা অস্বীকার করা যায় না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT