নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে হাজার হাজার মাইল দূরে, আটলান্টার আকাশে যেন ভেসে এল এক টুকরো ‘বাংলা’। আর তার কেন্দ্রবিন্দুতে ছিলেন রূপম ইসলাম (Rupam Islam) ও তার ব্যান্ড ‘ফসিলস’। প্রবাসী বাঙালিদের (Probashe Durga Puja) অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘পূর্বাশা’—যারা বিগত ১৫ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় দুর্গাপুজোর (Probashe Durga Puja) আয়োজন করে আসছে। তাদের আয়োজিত এবারের পুজোয় এক অনন্য সংযোজন ছিল এই বাংলা রক কনসার্ট।
আরও পড়ুন: Modi-Putin: বন্ধুত্বের টেলিফোনে ভূরাজনীতির সুর! মোদী-পুতিন আলোচনায় কৌশলের ইঙ্গিত
২৬ সেপ্টেম্বর, পূর্বাশার মণ্ডপে (Probashe Durga Puja) যখন রূপম মঞ্চে ওঠেন, তখন যেন আটলান্টা থমকে গিয়েছিল। ‘আরও একবার চলো ফিরে যাই’, ‘মা’, ‘হাসিমুখ’ সহ একের পর এক চিরস্মরণীয় গান শোনাতে শোনাতে, ১২০ মিনিটের এক আবেগঘন সংগীত-যাত্রায় দর্শকদের বুঁদ করে রাখেন রূপম ও তার দল। উপস্থিত দর্শকদের উল্লাস, ‘ফসিলস’ নাম ধরে ওঠা গর্জন, আর চারপাশের আলো-সাউন্ডের ছন্দ যেন এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে।
এই প্রথমবার আটলান্টায় পারফর্ম করল বাংলা রকের এই কিংবদন্তি ব্যান্ড। শুধু বাঙালিই নন, অনুষ্ঠানে অংশ নেন বহু অ-বাঙালি দর্শকও। পুজোর প্রথা মেনে পুষ্পাঞ্জলি, ধুনুচি নাচ, আর ভোগ-প্রসাদের সঙ্গে এবার মিশল বাংলা রকের তীব্র সুর।পূর্বাশার সভাপতি স্বাতী দাস বলেন, “আমাদের পুজো এবার ১৫ বছরে পা দিল। সেই উপলক্ষে আমরা চেয়েছিলাম কিছু বিশেষ। ফসিলসকে আনার সিদ্ধান্ত নিঃসন্দেহে সেরা ছিল।” বোর্ড চেয়ারপার্সন গৌরব মজুমদার যোগ করেন, “সংস্কৃতি, তারুণ্য আর ঐক্যই পূর্বাশার মূল ভিত্তি। এই কনসার্ট ছিল সেই ভাবনার প্রকৃত উদযাপন।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
