নিউজ পোল ব্যুরো: ৭৩তম জন্মদিনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে ফোন করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এটুকুতে থেমে থাকেনি আলোচনা! ভারত-রাশিয়ার সম্পর্ক নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে হয়েছে গুরুত্বপূর্ণ কথাবার্তা। ফোনালাপে (Modi-Putin) মোদী স্পষ্ট জানিয়েছেন, রুশ প্রেসিডেন্টের আসন্ন ভারত সফরের জন্য প্রস্তুত ও আগ্রহী নয়াদিল্লি (New Delhi)। পুতিনকেও জানানো হয়েছে, ভারত তাকে স্বাগত জানাতে মুখিয়ে আছে।
আরও পড়ুন: BJP-TMC Clash: আগরতলায় তৃণমূল কার্যালয় ধ্বংস, বিজেপি-তৃণমূল সংঘর্ষ চরমে
বিশেষজ্ঞদের মতে, ডিসেম্বরের এই সফরে মোদী-পুতিন (Modi-Putin) বৈঠক শুধু আনুষ্ঠানিকতা নয়, বিশ্ব রাজনীতির পালাবদলে এটি হতে চলেছে এক নতুন বার্তার মঞ্চ। মার্কিন শুল্ক নীতি ও রুশ তেল রফতানি ঘিরে যে চাপা উত্তেজনা চলছে, তার জবাব মিলতে পারে এই দুই রাষ্ট্রনেতার কৌশলগত আলোচনায়।
সম্প্রতি এক আন্তর্জাতিক সম্মেলনে পুতিন স্পষ্ট বলেছিলেন, ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক (India-Russia Relation) চিরকাল শান্তিপূর্ণ। তিনি আরও বলেন, “ভারত কখনও অপমান সহ্য করে না এবং বাইরের চাপে মাথা নোয়ায় না। মোদী এমন কোনও সিদ্ধান্ত নেবেন না, যাতে ভারত অপমানিত হয়।”
রুশ তেল কেনার প্রসঙ্গেও ভারতের পাশে দাঁড়িয়েছেন পুতিন (Modi-Putin)। তার মতে, তেল আমদানি বন্ধ করলে ভারতের ক্ষতি হবে হাজার কোটি ডলার, যা সরাসরি দেশের সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলবে। বিকল্প হিসেবে রাশিয়া ভারত থেকে আরও বেশি কৃষিপণ্য ও ওষুধ কিনতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।পুতিন-মোদীর এই নতুন পর্যায়ের সংলাপ তাই শুধু শুভেচ্ছা নয়—আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি ও স্বার্থের ভারসাম্যে এক কৌশলী সেতু।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
