নিউজ পোল ব্যুরো: ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের (71st National Film Awards) মঞ্চে বাংলা চলচ্চিত্রের গর্ব হয়ে উঠেছে পরিচালক অর্জুন দত্তের (Arjunn Dutta) ছবি ‘ডিপ ফ্রিজ’ (Deep Freeze)। মুক্তির আগেই চলচ্চিত্রটি বিভিন্ন চলচ্চিত্রমহলে প্রশংসিত হয়েছিল, আর এবার জাতীয় পুরস্কার জয়ের পর বড় পর্দায় দর্শকদের সামনে হাজির হতে চলেছে এই ছবি।

প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ছবির মুক্তির দিনক্ষণ। জানা গিয়েছে, আগামী ২১ নভেম্বর (21 November) সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অর্জুন দত্ত পরিচালিত এই ছবি। প্রযোজনা সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে জানানো হয়েছে- “ জাতীয় পুরস্কারজয়ী ছবি ‘ডিপ ফ্রিজ’-এর পোস্টার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২১ নভেম্বর। আশা করি আমাদের এই সৃষ্টি দর্শকের মন ছুঁয়ে যাবে।”
আরও পড়ুন:Ayodhya Hills : উত্তরবঙ্গের বিপর্যয়ের পরে পুরুলিয়া পর্যটনে আকর্ষণ, অযোধ্যা পাহাড়ে বেড়েছে আগ্রহ
ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty)। তাদের পাশাপাশি রয়েছেন অনুরাধা মুখোপাধ্যায় (Anuradha Mukherjee), দেবযানী চট্টোপাধ্যায় (Debjani Chatterjee) প্রমুখ।

জাতীয় পুরস্কারের মঞ্চে ‘ডিপ ফ্রিজ’ পেয়েছে ‘সেরা বাংলা ছবি’ (Best Bengali Film)-র সম্মান। গল্পের দিক থেকে ছবিটি অনন্য এটি এক প্রাক্তন দম্পতির (Divorced Couple) সম্পর্কের পরবর্তী মানসিক দ্বন্দ্ব, নীরব যন্ত্রণা ও জীবনের শূন্যতা নিয়ে নির্মিত। অর্জুন দত্ত তার নিজস্ব সংবেদনশীল ভঙ্গিতে তুলে ধরেছেন সম্পর্কের ভাঙন, নীরবতা আর পুনর্জন্মের গল্প।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
পরিচালক অর্জুন দত্ত এর আগে ‘অব্যক্ত’ (Abyakto), ‘গুলদস্তা’ (Guldasta) ও ‘শ্রীমতী’ (Srimati)–র মতো সিনেমার মাধ্যমে বাঙালি দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছেন। তার প্রতিটি সিনেমাই আধুনিক সম্পর্কের জটিলতা ও মানবমনের গভীর অনুভূতিকে নতুনভাবে উপস্থাপন করেছে। ‘ডিপ ফ্রিজ’ সেই ধারারই সম্প্রসারণ যেখানে ভালোবাসা, হারানো, এবং আত্মঅন্বেষণ (Self-realization) একে অপরের সঙ্গে মিশে গেছে। জাতীয় পুরস্কারের স্বীকৃতির পর এবার সাধারণ দর্শকের কাছেও পৌঁছবে এই গল্প। বাংলা সিনেমায় (Bengali Cinema) নতুন দিগন্ত খুলে দিচ্ছে ‘ডিপ ফ্রিজ’, যা কেবল একটি ছবি নয়, বরং এক মানবিক অনুভূতির (Human Emotion) স্পর্শ। এখন দেখার অপেক্ষা ২১ নভেম্বরের পর দর্শকের মন জয় করতে পারে কি না এই জাতীয় পুরস্কারজয়ী সৃষ্টি।
