Safest Cities for Women:  দেশের কোন শহরে সুরক্ষিত মহিলারা? নতুন রিপোর্টে চমক

দেশ

নিউজ পোল ব্যুরো: নারী সুরক্ষাকে (Safest Cities for Women) কেন্দ্র করে জাতীয় বার্ষিক সমীক্ষায় উঠে এসেছে বিস্ময়কর কিছু তথ্য। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকার বৃহস্পতিবার (২৯ অগস্ট) প্রকাশ করলেন ন্যাশনাল অ্যানুয়াল রিপোর্ট অ্যান্ড ইনডেক্স অন ওমেন্স সেফটি (NARI) ২০২৫। দেশের প্রায় ৩১টি শহরের ১২ হাজার ৭৭০ জন মহিলার উপর করা সমীক্ষার ভিত্তিতে তৈরি এই রিপোর্টে উঠে এসেছে দেশের নারীদের নিরাপত্তা সংক্রান্ত বর্তমান ছবি।

আরও পড়ুন : Japanese Hero:১০২ বছর বয়সেও মাউন্ট ফুজি জয় করলেন জাপানের কোকিচি আকুজাওয়া

রিপোর্ট অনুযায়ী, ভারতের জাতীয় নারী সুরক্ষার (Safest Cities for Women) হার ৬৫ শতাংশ। অর্থাৎ গড়ে প্রতি ১০ জন মহিলার মধ্যে ৬ জন নিজেদের শহরে নিরাপদ বোধ করেন। তবে বাকিদের মধ্যে অনেকেই এখনও অনিরাপদ মনে করেন। বিশেষ করে রাতের পর শহরে চলাফেরা বা গণপরিবহনে যাতায়াত নিয়ে রয়েছে প্রবল আশঙ্কা।

সবচেয়ে সুরক্ষিত (Safest Cities for Women) শহরের তালিকায় উঠে এসেছে মুম্বই, কোহিমা, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, আইজল, গ্যাংটক ও ইটানগর। অন্যদিকে দিল্লি (Delhi), কলকাতা(Kolkata) , পটনা(Patna) , জয়পুর, ফরিদাবাদ, রাঁচী ও শ্রীনগর-কে সবচেয়ে অসুরক্ষিত শহর হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই শহরগুলিতে খারাপ পরিকাঠামো, আইনশৃঙ্খলার দুর্বলতা এবং প্রশাসনের অকার্যকর প্রতিক্রিয়াই নারী সুরক্ষার (Safest Cities for Women) ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

রিপোর্টে দেখা গিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দিনের বেলা ৮৬ শতাংশ মহিলা নিরাপদ বোধ করেন, কিন্তু সন্ধ্যা নামলেই সেই চিত্র বদলে যায়। বিনোদন কেন্দ্র, বাজার বা গণপরিবহনে নিরাপত্তাহীনতার অনুভূতি সবচেয়ে তীব্র। আরও একটি উদ্বেগজনক তথ্য উঠে এসেছে সমীক্ষায়। তিনজন মহিলার মধ্যে দুইজনই জানিয়েছেন, হেনস্থা বা নিরাপত্তা সংক্রান্ত সমস্যায় পড়লেও তারা অভিযোগ জানান না। অনেকেই ভয়, সামাজিক চাপ বা প্রশাসনের অকার্যকারিতার কারণে চুপ করে থাকেন। যারা অভিযোগ করেন, তাদের মধ্যে মাত্র এক-চতুর্থাংশ মহিলা জানিয়েছেন যে, প্রশাসনের তরফে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়।

তবে আশার দিকও রয়েছে। ৬৯ শতাংশ মহিলা মনে করেন যে সাম্প্রতিক পদক্ষেপগুলি কিছুটা হলেও কার্যকর হয়েছে। প্রায় ৬৫ শতাংশ মহিলা জানিয়েছেন, গত দুই বছরে নারী সুরক্ষার ক্ষেত্রে কিছুটা উন্নতি হয়েছে। যদিও ৩০ শতাংশের মতে, এখনও গুরুতর গাফিলতি রয়ে গিয়েছে। এই রিপোর্ট স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে—ভারতের বিভিন্ন শহরে নারী সুরক্ষা নিয়ে বৈষম্য প্রকট। কোথাও নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে চলাফেরা করতে পারেন, আবার কোথাও প্রতিটি পদক্ষেপে ভর করছে ভয়ের ছায়া।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole