নিউজ পোল ব্যুরো: বিহারে (Bihar) ‘ভোটার অধিকার যাত্রা’য় প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যে উত্তাল রাজনীতি। দায় রাহুলের, দাবি গেরুয়া শিবিরের। পাটনায় (Patna) মামলা করলেন বিজেপি (BJP) নেতা। দেশজুড়ে কেন্দ্র-বিরোধিতার মোর্চা আরও একধাপ এগিয়ে নিতে রাহুল গান্ধী (Rahul Gandhi) যখন বিহারে ‘ভোটচুরি’র অভিযোগ তুলে শুরু করেছেন দীর্ঘ ‘ভোটার অধিকার যাত্রা’, তখন সেই রাজনৈতিক পদক্ষেপেই শুরু হয়ে গেল নতুন বিতর্ক।
আরও পড়ুন: Mohan Bhagwat: ৭৫-এ ,মোদীর ‘অবসর’! ভাগবতের জবাবে থেমে গেল জল্পনার জোয়ার?
বুধবার পাটনার গান্ধী ময়দানে আয়োজিত এক জনসভায় কংগ্রেস কর্মীদের একাংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও তার মা-কে নিয়ে অশ্রাব্য ভাষায় স্লোগান তোলে। সেই সময় সভামঞ্চে কোনও শীর্ষ কংগ্রেস (Congress) নেতা উপস্থিত ছিলেন না। কর্মীদের নিয়ন্ত্রণহীন আচরণে মুহূর্তে বিতর্কের কেন্দ্রে চলে আসে পুরো আয়োজন।
ঘটনার তীব্র প্রতিক্রিয়ায় বিজেপি অভিযোগ করেছে, এই স্লোগান শুধু রাজনৈতিক সৌজন্যের পরিপন্থী নয়, ইচ্ছাকৃত অপমানমূলক। আর এর দায় থেকে রাহুল গান্ধী (Rahul Gandhi) কোনওভাবেই অব্যাহতি পেতে পারেন না। পাটনার বিজেপি নেতা কৃষ্ণ সিং কাল্লু ইতিমধ্যেই গান্ধী ময়দান থানায় রাহুলের (Rahul Gandhi) বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছেন। বিজেপির কৌশল পরিষ্কার—প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণের দায়ে শুধু কর্মীদের নয়, যাত্রার নেতৃত্বদানকারী রাহুলকেও কাঠগড়ায় তুলেই প্রতিরোধ তৈরি।
এছাড়াও বিজেপি নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছে, “প্রধানমন্ত্রীর (Narendra Modi) এই অপমান বিহারবাসী মেনে নেবে না। ভবিষ্যতে কংগ্রেস-আরজেডির সভা প্রতিহত করা হবে।” আগামী দিনে পাটনায় এই যাত্রার সমাপ্তি অনুষ্ঠান ঘিরেও অশান্তির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। যদিও কংগ্রেস (Congress) কেন্দ্রীয়ভাবে জানিয়েছে, এই ঘটনা দুঃখজনক এবং নিন্দনীয়। তবে এটি কোনওভাবেই দলের নির্দেশে হয়নি। কর্মীদের আচরণকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে দায় এড়াতে চাইছে হাত শিবির।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
