Dev Subhashree : দেশু জুটিতে ফাটল! দেবের মন্তব্যে ক্ষুব্ধ শুভশ্রী, টলিউডে তুঙ্গে বিতর্ক

পেজ 3

নিউজ পোল ব্যুরো: ‘ধূমকেতু’র(Dhumketu) প্রচারে দেশু (Dev-Subhashree)জুটি ফিরছে বলেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল প্রবল নস্ট্যালজিয়া(nostalgic)। দশ বছর বাদে ফের বড়পর্দায় তাদের একসঙ্গে দেখা যাবে এই খবরে বক্স অফিসও(Box Office) কার্যত মুখিয়ে ছিল। কিন্তু ছবির মুক্তি হতেই বদলে গেল সমীকরণ।

আরও পড়ুন: Japanese Hero:১০২ বছর বয়সেও মাউন্ট ফুজি জয় করলেন জাপানের কোকিচি আকুজাওয়া

প্রচারের আবহাওয়া কাটতেই দেব-শুভশ্রীর (Dev-Subhashree) মধ্যে দূরত্ব নিয়েই শুরু হয়েছে টলিউডের নতুন বিতর্ক।সম্প্রতি এক মিউজিক চ্যানেলের সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়, ২০২৫ সালে যদি ‘ধূমকেতু’(Dhumketu)তৈরি হতো, তবে শুভশ্রী কি এখনও নায়িকা হতেন? উত্তরে দেবের মন্তব্য- “ডিপেন্ড করছে ও কোন স্টেজে থাকত, ওর বিয়ে হয়েছে কিনা, বা দু’টো সন্তানের মা হয়ে গিয়েছে কিনা। যদি সারল্য না থাকত, অন্য অভিনেত্রীকে কাস্ট করতে হতো।”এই বক্তব্যকেই শুভশ্রীর অনুরাগীরা অসম্মানজনক বলেই দাবি করেছেন।

নেটপাড়ায় ছড়িয়েছে সমালোচনার ঝড়।এরপর নয়নদীপ রক্ষিতের সাক্ষাৎকারে মুখ খোলেন শুভশ্রী। তার কথায়, “একজন সংবেদনশীল মানুষ কীভাবে এই ধরনের কথা বলে, আমার জানা নেই। আমার কাছে সিনেমার চরিত্রই বড় কথা। আমি পার্শ্বচরিত্রেও কাজ করতে রাজি। কিন্তু ২০২৫ সালে দাড়িয়ে এমন মন্তব্য খুবই অসম্মানজনক।”দেশু জুটি কি আবার বড়পর্দায় ফিরবে?

প্রশ্ন শুনে অভিনেত্রীর ব্যঙ্গাত্মক জবাব— “জানি না, মা হয়ে গিয়েছি, চেহারায় সারল্য নেই।”শুভশ্রী অনুরাগীদের দাবি, শুধুমাত্র সিনেমার প্রচারের জন্যই তাকে ব্যবহার করেছেন দেব। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেও শোনা যাচ্ছে নানা গুঞ্জন প্রিমিয়ারে নাকি শুভশ্রীকে ডাকা হয়নি, আবার প্রচারের পর তাকে ‘ব্রাত্য’ করা হয়েছে।এত কিছুর মাঝেই ‘ধূমকেতু’র(Dhumketu)বক্স অফিস(Box Office )দৌড় ৩০ কোটির দিকে। ফলে প্রশ্ন উঠছে, এ সবই কি কাকতালীয়, নাকি নিছক পাবলিসিটি স্টান্ট?

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole