নিউজ পোল ব্যুরো: ছোট পোশাক পরা নিয়ে ফের সমালোচনার শিকার হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্ত (Neena Gupta)। সম্প্রতি একটি ছবি পোস্ট করার পর নেটিজেনদের কটাক্ষের ঝড়ে অভিনেত্রী চুপ থাকলেন না। তিনি নিজেই নিন্দাকারীদের ‘হিংসুটে’ বলে পাল্টা জবাব দিয়েছেন।
আরও পড়ুন:MBA Admission: ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে MBA-তে ভর্তি শুরু
সমাজমাধ্যমে যথেষ্ট সক্রিয় নীনা গুপ্ত (Neena Gupta)। সম্প্রতি তিনি একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, প্রায় হাঁটু পর্যন্ত লম্বা নীল রঙের মিনি ড্রেস পরে বসে আছেন অভিনেত্রী এবং বাড়িতে বানানো রুটি রোল খাচ্ছেন। এই ছবি ঘিরে নেটিজেনে বিতর্ক ছড়িয়ে পড়ে। এক মহিলা নেটাগরিক মন্তব্য করেন, “সবই ভাল, কিন্তু দয়া করে নিজের হাঁটু দেখাবেন না। আপনার পা দুটোর অবস্থা মোটেই ভাল নয়। আমরা কখনওই আমাদের মা-দিদাদের এইভাবে পা দেখাতে দেখিনি।” এই মন্তব্য দেখে নীনা গুপ্ত (Neena Gupta) চুপ থাকেননি।
তিনি লিখেছেন, “চিন্তা কোরো না। যারা এই সব মন্তব্য করে তারা আসলে হিংসুটে। আসলে ওদের এমন সুন্দর চেহারা নেই তো, তাই! অতএব, পাত্তা দেওয়ার দরকার নেই।” নীনার এই প্রতিক্রিয়া অনেক অনুরাগীকে সমর্থন করতে উৎসাহিত করেছে। অভিনয় জগৎ থেকে ব্যক্তিগত জীবন, সব বিষয় নিয়ে বরাবরই স্পষ্ট মতামত রাখেন নীনা। সম্প্রতি তাকে দেখা গিয়েছে ‘মেট্রো ইন দিনো’ (Metro In Dino) ছবিতে এবং এর আগে ‘পঞ্চায়েত’ সিরিজ়ের অন্যতম প্রধান চরিত্রে। ছোট পোশাক ও বয়স নিয়ে নিন্দা-বিতর্ক থাকলেও নীনা প্রকাশ্যেই জানিয়েছেন, তিনি নিজের পছন্দের পোশাক এবং জীবনধারাকে কোনো সমালোচনার কারণে বদলাতে পারবেন না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
