নিউজ পোল ব্যুরো: মা হওয়ার পাঁচ মাস পর আবারও জনসমক্ষে ধরা দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আডবানি (Kiara Advani)। মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে সোমবার ফের লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় প্রত্যাবর্তন করলেন তিনি। এই প্রত্যাবর্তনের মুহূর্তটি ঘিরেই এখন সোশাল মিডিয়ায় (Social Media) তুমুল চর্চা। শুটিং সেটে ঢোকার আগে পাপারাজ্জিদের সঙ্গে হাসিমুখে কথা বলেন কিয়ারা (Kiara Advani), এমনকি সদ্যোজাত কন্যা সারায়ার খোঁজও দেন তিনি। সেই ভিডিও ক্লিপ ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল। এর আগেই, সোমবার সকালে নিজের ইনস্টাগ্রাম পোস্টে কাজে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন কিয়ারা (Kiara Advani)। ক্যাপশনে লিখেছিলেন, “পরবর্তী অধ্যায় আরও আগুন হবে। কাজটা করেই ফেলি।” সেই পোস্টের পর থেকেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা গড়াতেই মুম্বইয়ের এক শুটিং সেটে দেখা যায় তাকে। মাতৃত্বের পর দ্রুত ওজন ঝরিয়ে আগের ছিপছিপে গড়নে ফিরে এসেছেন নায়িকা। এদিন তার পরনে ছিল কাঁধখোলা ডেনিম শার্ট ও শর্টস। মাতৃত্বের লাবণ্য আর আত্মবিশ্বাসে ভরা এই লুক মুহূর্তের মধ্যেই ‘টক অফ দ্য টাউন’ হয়ে ওঠে।
জানা গেছে, এদিন একটি বিজ্ঞাপনী ভিডিওর শুটিং করেছেন কিয়ারা (Kiara Advani)। সেটে প্রবেশের সময় উপস্থিত আলোকচিত্রীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানাতেও দেখা যায় তাকে। সেই সময় পাপারাজ্জিরা যখন তার কন্যার খবর জানতে চান, কিয়ারা হাসিমুখে ইশারায় জানান—“মেয়ে ভালোই আছে।” একজন নতুন মা হিসেবে তার এই স্বাভাবিক, উষ্ণ ব্যবহার ভক্তদের আরও মন জয় করে নিয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
উল্লেখ্য, চলতি বছরের ১৫ জুলাই কিয়ারা আডবানি (Kiara Advani) ও সিদ্ধার্থ মালহোত্রার ঘরে আসে ফুটফুটে এক কন্যাসন্তান। এখন তার বয়স প্রায় পাঁচ মাস। সম্প্রতি তারকাদম্পতি তাদের সন্তানের নাম প্রকাশ করে সোশাল মিডিয়ায় (Social Media) শোরগোল ফেলে দিয়েছেন। আদর করে মেয়ের নাম রাখা হয়েছে সারায়া মালহোত্রা। জানা যায়, হিব্রু শব্দ ‘সারাহ’ থেকে অনুপ্রাণিত হয়েই এই নাম রাখা হয়েছে, যার অর্থ—ঈশ্বরের আশীর্বাদধন্য রাজকন্যা। মাতৃত্বকালীন সময়টা পরিবার ও সন্তানের সঙ্গে কাটানোর পর এবার আবার পুরোদমে কাজে ফিরেছেন কিয়ারা। নতুন অধ্যায়ের শুরুতে তাকে ঘিরে দর্শকদের প্রত্যাশাও তুঙ্গে।
