নিউজ পোল ব্যুরো: দিল্লি পুলিশের (Delhi Police) সর্বোচ্চ পদে এলেন এক অভিজ্ঞ মুখ! ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার সতীশ গোলচা (Satish Golcha)। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বৃহস্পতিবার জারি হওয়া এক নির্দেশিকায় জানানো হয়েছে, দিল্লির নতুন পুলিশ কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে তাকে। বর্তমানে দিল্লির কারা বিভাগের মহাপরিচালকের দায়িত্ব সামলানো গোলচা এবার রাজধানীর আইন-শৃঙ্খলার প্রধান রূপে কুর্সিতে বসলেন। গোলচা (Satish Golcha) এই পদে জায়গা নিচ্ছেন হোম গার্ডসের মহাপরিচালক এস বি কে সিং-এর স্থানে, যিনি চলতি আগস্টে অস্থায়ীভাবে দিল্লির কমিশনারের দায়িত্বে ছিলেন।
আরও পড়ুন: ‘এক দেশ, এক কর’ এখন আরও সহজ! GST সংস্কারের যুগান্তকারী পদক্ষেপ, কোন কোন জিনিসে দাম কমবে?
সম্প্রতি, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার (Rekha Gupta) উপর সিভিল লাইনস এলাকায় তার সরকারি বাসভবনে আক্রমণের ঘটনা দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তাই এই ঘটনার পর আরও এই পরিবর্তন বলে মনে করা হচ্ছে। দিল্লি পুলিশের নয়া প্রধান সতীশ গোলচা কেবল পদের জন্য নয়, তার অতীত কর্মদক্ষতার জন্যও বিশেষভাবে পরিচিত। ২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক দাঙ্গার সময় তিনি বিশেষ পুলিশ কমিশনার (আইন-শৃঙ্খলা) হিসেবে দৃঢ় পদক্ষেপে পরিস্থিতি সামাল দেন। সেই সময় তার নেতৃত্বের প্রশংসা হয় কেন্দ্র ও রাজ্য স্তরেই।
গোলচা (Satish Golcha) এর আগে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার ও বিশেষ কমিশনার পদে কাজ করেছেন। এছাড়া অরুণাচল প্রদেশের ডিজিপি হিসেবেও দায়িত্ব পালন করেছেন ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত। ২০২৪ সালের মে মাসে, তিনি তিহার জেলের প্রধান হিসেবে নিযুক্ত হন লেফটেন্যান্ট গভর্নরের সুপারিশে। রাজধানীর নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব এবার তার কাঁধে। অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ দিয়ে সতীশ গোলচা কি পারবেন দিল্লিকে নতুন এক নিরাপদ অধ্যায়ে নিয়ে যেতে? সময় দেবে সেই উত্তর।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
