নিউজ পোল ব্যুরো: গুগলের (Google) চোখ এবার ভারতের দিকে! তাও আবার এমনভাবে, যা আমেরিকার (America) বাইরেও নজিরবিহীন। বিশাখাপত্তনমে (Vishakhapatnam) তৈরি হতে চলেছে গুগলের সবচেয়ে বড় আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (AI) হাব, যার জন্য লগ্নি করা হচ্ছে ১.৩৩ লাখ কোটি টাকা (১৫ বিলিয়ন ডলার)! এই ঘোষণাই ভারতের প্রযুক্তি দুনিয়ায় এক নতুন ইতিহাসের সূচনা করল।
আরও পড়ুন: CV Anand Bose: দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে রাজ্যপালের রাষ্ট্রপতি শাসন ইঙ্গিত নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে
এই প্রকল্পের নেতৃত্বে রয়েছেন গুগলের (Google) সিইও সুন্দর পিচাই নিজেই, যিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে বৈঠকে এই প্রকল্পের পরিকল্পনা তুলে ধরেছেন। পরে এক্স (সাবেক টুইটার)-এ সুন্দর পিচাই এই উদ্যোগকে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ বলে আখ্যা দেন। তিনি জানান, শুধু একটি হাব নয়, এটি হবে গিগাওয়াট-স্তরের কম্পিউটিং ক্ষমতাসম্পন্ন একটি আধুনিক পরিকাঠামো— যেখানে থাকবে আন্তর্জাতিক সাবসি গেটওয়ে, শক্তিশালী পাওয়ার সাপ্লাই এবং অত্যাধুনিক ডেটা সেন্টার।
বিশাখাপত্তনমে গড়ে উঠতে চলা এই ক্যাম্পাসটির নির্মাণে গুগল অংশীদারিত্ব করছে আদানি গ্রুপের সঙ্গে। এই প্রকল্পে ভারতীয় AI স্টার্টআপ, গবেষণা প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রতিভার বিশাল সুযোগ তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।দিল্লিতে আয়োজিত ‘ভারত AI শক্তি’ অনুষ্ঠানে এই প্রকল্পে সরকারি অনুমোদনের পাশাপাশি Google Cloud-এর CEO থমাস কুরিয়ান নিশ্চিত করেন, আমেরিকার বাইরে এটি হবে গুগলের সবচেয়ে বড় AI ক্যাম্পাস।
প্রশ্ন উঠছে, বাংলা কি তবে এই প্রকল্পের সাপ্লাই চেন বা প্রযুক্তি নেটওয়ার্কে যুক্ত হতে পারে? সূত্রের খবর, IIT খড়্গপুরের মতো প্রতিষ্ঠান ইতিমধ্যেই গুগলের বিভিন্ন গবেষণায় পার্টনার। ফলে ভবিষ্যতে বাংলার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। ভারতে যখন AI প্রযুক্তির মাধ্যমে পরবর্তী ডিজিটাল বিপ্লবের সূচনা হচ্ছে, তখন গুগলের (Google) এই বিনিয়োগ শুধু তথ্যপ্রযুক্তির ক্ষেত্রেই নয়— শিক্ষার মানোন্নয়ন, কর্মসংস্থান এবং স্টার্টআপ সংস্কৃতির প্রসারেও বড়সড় গেমচেঞ্জার হতে চলেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
